
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হোক, এটা চাই। তিনি বলেছেন, সংলাপ নিয়ে সাধারণ মানুষ যে প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ হবে।
বুধবার সকাল ১০টার দিকে সংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশের সময় তিনি এসব কথা বলেন।
এদিকে এরই মধ্যে গণভবনে দ্বিতীয় দফায় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে ওবায়দুল কাদেরসহ অংশ নিয়েছেন আওয়ামী লীগ এবং ১৪ দলের মোট ১১ জন সদস্য। এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে মির্জা ফখরুলসহ ১১ সদস্য উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।
ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য- শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
এর আগে বেলা পৌনে ১১টা দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। ঐক্যফ্রন্টের অন্য নেতারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম।
আরও পড়ুন :
এসএস




