
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে গেছেন দলের শীর্ষ পাঁচ নেতা।
সোমবার দুপুর সোয়া ২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে যান তারা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস রয়েছেন ওই দলে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জন্য তোলা মনোনয়ন ফরমে সই এবং নির্বাচনের সার্বিক বিষয়ে অবহিত করতে সিনিয়র নেতারা সেখানে গেছেন।
আরও পড়ুন :
এসএস




