
মনোনয়ন ফরম নেয়ার সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সংঘর্ষের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
জামিনের জন্য রোববার সকালেই আদালত প্রাঙ্গণে এসেছেন মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস।
হাইকোর্টের একটি বেঞ্চে তাদের জামিন আবেদন উপস্থাপন হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী সূত্র।
গত বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর করা হয় অনেক গাড়ি। এ ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশ কিছু বিএনপির নেতাকর্মীকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ।
এসএস




