
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
কিন্তু তাদের কাউকে মনোনয়ন দেয়নি নির্বাচন কমিশন।গত ৬ ডিসেম্বর প্রথম দিন নির্বাচন কমিশন মীর মো. মোহাম্মদ নাছির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করে। আজ শনিবার বাতিল হয় তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের মনোনয়ন।
চট্টগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর উভয়েরই মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোয়নপত্র বাতিল করেন।
আজ শনিবার আপিল শুনানি শেষে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনেরও মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তার নামে দুদকে মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে।
নির্বাচন ভবনের ১১তলায় স্থাপিত এজলাসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররাও আপিলের শুনানি করেন।
ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ায় হাইকোর্টে আপিল করবেন।
আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শেষদিনে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।
সারা দেশ থেকে আসা ৫৪৩ আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি হয়। এর মধ্যে ৮০ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনে ৭৮ জন প্রার্থিতা ফিরে পান। ৬৫টি আপিল খারিজ হয়ে যায়। আর ৭টি পেন্ডিং রাখা হয়েছে।
আরও পড়ুন :
এমসি/আরসি




