
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনা মূলক কিছু গানকে নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে বাছাই করেছে বিএনপি।
সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 'ধানের শীষে ডাক দিয়েছে' নামক গানের সিডির মোড়ক উন্মোচন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিডির উন্মোচন শেষে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা গানগুলো শুনেন এবং বড় পর্দায় প্রজেক্টরে গানের ভিডিও দেখেন। এসময় তিনি শিল্পী ও কলাকৌশলীদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গরেশ্বর চন্দ্র রায় কথা ও সুরের প্রশংসা করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গানের গীতিকার ও পরিচালক ছিলেন এম. হুমায়ুন কবির, সুর ও সংগীতে ছিলেন- মকসুদ জামিল মিন্টু, মুহিন খান, মৌসুমী আশেকান ও রুখসার রহমান। সৌজন্যে ছিলেন- মো. আমিনুল ইসলাম, প্রযোজনা ও পরিবেশনা- জিয়া শিশু একাডেমি।
সিডিতে থাকা গানগুলো হলো-
১. 'আল্লাহ... আল্লাহ
আর কত সইবো মোরা অন্যায়-অবিচার,
রহম করো তুমি মাওলা, হে পরওয়ার দিগার
মায়ের মুক্তি ছাড়া মোরা ঘরে ফিরবো না আর...'
২. ধানের শীষে ঢাক দিয়েছে
আয়রে ছুটে আয়।
৩. 'দে দে সিল মেরে দে
তোরা দেরি করিস না...'
৪. 'ভোট দাও, ভোট দাও জাতীয় ঐক্যফ্রন্টকে ভোট দাও
ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও...'
৫. 'যদি ভোরের সূর্য, আযানের ধ্বনি
পাখির কলরবে...'
৬. 'গুনে-জ্ঞানে সারাদেশ জুড়ে যার সুনাম
সে যে মোদের মির্জা ফখরুল ইসলাম...'
আরও পড়ুন :
জিএ/জেএইচ




