
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ট্রোকের পর বাকশক্তি হারানো আওয়ামী লীগ নেতা হাজি সেলিম এগিয়ে আছেন নির্বাচনী প্রচারণায়।
সমর্থকদের সঙ্গে করে তিনি লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। হাত-মাথা নেড়ে ভোট চাইছেন নৌকা প্রতীকে। স্লোগানে নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন তার সমর্থকেরা।
লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার একাংশ নিয়ে ঢাকা-৭ আসন। বর্তমান সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম এবারও আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনী এলাকার রাস্তাঘাট, অলিগলি নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। তিনি নিজে প্রতিদিন একাধিক প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কোনও বিষয়ে ভোটারদের বোঝাতে সমস্যা হলে ব্যক্তিগত সহকারীর সহায়তা নিচ্ছেন।
ঢাকা-৭ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর ধানের শীষের তেমন কোনও প্রচারণা নেই বললেই চলে।
গেল সংসদ নির্বাচনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ, যে কারণে ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন হাজি মো. সেলিম। ওই নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-৭ আসনের এমপি হন সেলিমই। তাই এবারও এই আসনের নৌকার হাল ধরার সুযোগ দেয়া হয়েছে সেলিমকেই।
এসএস




