
নরসিংদী-৩ আসনের (শিবপুর) বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
শিবপুরের শিমুলিয়ায় এলাকায় গণসংযোগের সময় এ হামলা হয়।
জানা গেছে, আজ (বুধবার) বেলা ৩ টার দিকে লাখপুর শিমুলিয়ায় গণসংযোগের সময় একটি বাড়িতে অবস্থান করছিলেন বিএনপি প্রার্থী মনজুর এলাহী। এ সময় কিছু লোক ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় প্রার্থীর গাড়িসহ ১০টি গাড়ি ও ১২টি মোটরসাইকেল ভাংচুর হয় বলে জানান তারা।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
বিএনপি প্রার্থী মনজুর এলাহী জানান, সকাল থেকে তার নেতাকর্মীদের নিয়ে শিবপুরে তার নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছিলেন। পরে লাখপুর শিমুলিয়া এলাকায় গণসংযোগ করে স্থানীয় বিএনপি নেতা রেনু মিয়ার বাড়ীতে অবস্থান করেন। এ সময় তার ওপর হামলা হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের পাওয়া যায়নি।বিএনপি প্রার্থী অক্ষত আছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেএইচ




