
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আগামীকাল সোমবার রাতে ঢাকা ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এএম রাজ্জাক খান জানান, পার্টির চেয়ারম্যান এখন ‘কিছুটা সুস্থ’। আগামীকাল (সোমবার) সিঙ্গাপুর এয়ারলাইন্সের এইচকিউ-৪৪৬ বিমানে রাত ৯টার ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছাবেন।
‘উন্নত চিকিৎসার জন্য’ নির্বাচনের আগ মুহূর্তে ১২ ডিসেম্বর এরশাদের সিঙ্গাপুর যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ওঠে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ৷
সিঙ্গাপুরে যাওয়ার আগে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা দিয়ে যান নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গার হাতে। কিন্তু নিজের অবর্তমানে ‘চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব’পালনের ভার দিয়ে যান সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের হাতে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা ফিরে বারিধারার পার্ক রোডের বাসায় উঠবেন তিনি।
আরও পড়ুন :
পি




