
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়।
ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার।
এদিকে বৈঠকে সিইসি কেএম নূরুল হুদা ছাড়াও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান।
আরও পড়ুন :
এসএস




