
সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ভোটগ্রহণ চলছে।
তিন সপ্তাহের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে প্রতিটা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।
জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মোস্তফা কামাল আরটিভি অনলাইনকে জানিয়েছেন, সাতক্ষীরা সদর আসনে ইভিএমে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো দেশব্যাপী ছয়টি আসনের মধ্যে সাতক্ষীরা-২ আসনেও ইভিএমে ভোটগ্রহণ হবে।
আগামী ৩০ ডিসেম্বর রোববার এই আসনে তিন লাখ ৫৬ হাজার ২৩০ জন ভোটার ইভিএমে তাদের ভোট প্রয়োগ করবেন।
জেবি




