
সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোরশেদ আলম।
আজ (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে নেতাকর্মী নিয়ে তিনি ভোট কেন্দ্রে যান তিনি। প্রথমে তিনি নিজে ভোট প্রদান করেন। পরে ভোটারদের সারি ঘুরে ঘুরে দেখেন মোরশেদ আলম।
এ সময় পুরুষ ও নারী ভোটারদের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন তিনি। তার কাছে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা।
পরে মোরশেদ আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান মোরশেদ আলম।
আরও পড়ুন :
জেএইচ




