
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (উখিয়া-টেকনাফ) আওয়ামী লীগ প্রার্থী শাহীনা আখতার চৌধুরী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
রোববার বিকেলে ১০০টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আখতার চৌধুরী ১ লাখ ৭২ হাজার ৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শাহাজান চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ৭১৬ ভোট।
উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়ন এবং টেকনাফ উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়েই কক্সবাজার-৪ আসনটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪০৬ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০০টি।
এসএস




