
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। তবে ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে জ্যাকোব নামের ওই কর্মকর্তা বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ বৈঠক করেন। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি তিনি।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকেও এসময় বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু বলা হয়নি।
জেএইচ




