
ঐতিহাসিক ৭ মার্চে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরামের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে নির্বাচন করেন তিনি।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।
নির্বাচিত হবার পর থেকেই গণফোরামের দুই সংসদ সদস্যের শপথ নিতে চাওয়া নিয়ে আলোচনা শুরু হয়। তবে শুরু থেকেই গণফোরামের নির্বাচিতরা শপথ নেবেন না বলে জানিয়ে আসছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
দলটির আরেক নেতা মোকাব্বের খান শপথ নেয়ার ঘোষণা দিলেও পরে বুধবার ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকের পর শপথ না নেয়ার ঘোষণা দেন।
এসজে/ এমকে




