তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি আদালতের রায়ের বিরুদ্ধে যদি রাজপথে নামে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল হবে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চের সাজসজ্জা পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি কার বিরুদ্ধে আন্দোলন করবে, আদালতের বিরুদ্ধে?
বিএনপির বক্তব্যে প্রমাণিত হয়, তারা আইন-আদালত মানে না, দেশের বিচার মানে না।
এসএস




