
বিএনপিপন্থি আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এ রায়ে আমরা শকড, আশ্চর্য হয়েছি।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন খারিজের কিছুক্ষণ পরেই তিনি এ কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ মামলার আপিল শুনানি শুরু হয়। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মেডিক্যাল বোর্ডের পাঠানো প্রতিবেদন আদালতের কাছে পেশ করেন।
পরে এ প্রতিবেদনের ওপর শুনানি শুরু করেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন। শুনানি শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এসএস




