
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন, বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ড বানাতে ভারতকে সহযোগিতা করছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেন, ভারত বিতর্কিত নাগরিকত্ব বিল পাস করে বাংলাদেশকে একটা ডাম্পিং স্টেশন বানাতে চায়। যেভাবে মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশকে অনিশ্চয়তার মাঝে ফেলেছে।
ভারত থেকে বাংলাদেশে কেউ আসলে তারা যদি বাংলাদেশের নাগরিক না হন তাদের ফেরত পাঠানো হবে- পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এতেই প্রমাণ হয় যে, ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হচ্ছে। সরকার এটা স্বীকার করছে।
ফখরুল বলেন, সম্প্রতি ওবায়দুল কাদেরের বক্তব্যে সরকারের ভারত তোষণ নীতির বহিঃপ্রকাশ ঘটেছে। প্রমাণ হয়েছে আওয়ামী লীগের কাছে দেশের স্বার্থ নয়, ক্ষমতাই মুখ্য।
বিএনপি মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের অমিত শাহ্’র বক্তব্য সমর্থন করে ভারতের তোষামোদি করেছেন, তাদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। একই সঙ্গে দেশটির বিদেশ বিষয়ক মুখপাত্র রবীশ কুমারের বর্ধিত দায়িত্বও পালন করেছেন।’
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কখনও বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করে না। তারা ভারত-কে খুশি করতে সবসময় প্রস্তুত। আমরা ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
এসএস




