
জাতীয় পার্টির (জাপা) নতুন ঘোষণা করা হয়েছে। পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি এম কাদের। আর মহাসচিব হয়েছেন মসিউর রহমান রাঙ্গাঁ। এছাড়া রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।
তারা আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে জাতীয় পার্টির কাউন্সিল হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।
এর আগে সকালে জি এম কাদের কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করে। এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।
এসএস




