
'গণতন্ত্রের বিজয় দিবস'র বর্ষপূর্তি উদযাপনে সমাবেশ করছে আওয়ামী লীগ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
একাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে এই দিনটিকে 'গণতন্ত্রের বিজয় দিবস' হিসেবে পালন করছে আওয়ামী লীগ।
সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ আরও অনেকে।
এসএস




