
সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সরোয়ার মৃত্যুবরণ করেছেন।
রোববার রাত দুটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।
সোমবার বাদ আসর শাহজাদপুর বড় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি বিভিন্ন সময়ে মিল্কভিটার চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধমন্ত্রীর স্ত্রীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
এসজে




