
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে আনা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে বলে তার আগে এক খুদে বার্তায় জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার শুক্রবার সন্ধ্যায় জানান, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে আটটার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।
পি




