ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ বিষয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট তাদের পেজে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ। ডিসেম্বরে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবে- এহেন রাজনৈতিক প্রচারণা যখন চলছে, গত ৯ নভেম্বর আওয়ামী লীগের হরতালের আগের রাতে বাসে আগুন দিয়ে হত্যা করা হয়েছে একজনকে। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হলো, আওয়ামী লীগ তার সহিংস কর্মকাণ্ডের অতীত এখনো বহন করে চলেছে।

এরই প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন বাংলাফ্যাক্ট প্রশ্নটি উপাত্ত দিয়ে যাচাই করে দেখেছে, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ।

এ জন্য তিনটি উৎসের ডেটা বিশ্লেষণ করা হয়েছে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার উপাত্তভান্ডার, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পরিসংখ্যান, এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের সরকারি গেজেট। গবেষণা অনুযায়ী এ সময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতার ঘটনা অন্তত সাড়ে ১১ হাজার।

১৯৯১-২০১৮: ৩৭ হাজার ঘটনার উপাত্তে আওয়ামী লীগ শীর্ষে

রাজনৈতিক সহিংসতা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ডেটাসেট তৈরি করেছেন বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের কনফ্লিক্ট রিসার্চ গ্রুপের জুলিয়ান কুটিগ, বার্ট স্যুকেন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। ২০২০ সালে প্রকাশিত ‘স্টুডেন্ট পলিটিক্স এন্ড পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ’ গবেষণায় ডেইলি স্টার, প্রথম আলো, ইনকিলাব ও ইত্তেফাক থেকে ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ঘটনা সংগ্রহ করা হয়। সেখানে দ্বৈত গণনা বাদ দিয়ে উপাত্তভান্ডারে থাকে ৩৭ হাজার ৫৪৪টি ঘটনা। এসব ঘটনার ৩০ দশমিক ২ শতাংশে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল, যা যেকোনো একক সংগঠনের মধ্যে সর্বোচ্চ। সংখ্যায় তা আনুমানিক ১১ হাজার ৩০০টি ঘটনা। রাজনৈতিক সহিংসতায় আহতদের ৩৭ দশমিক ৭ শতাংশ এবং নিহতদের ২২ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ঘটনার। ছাত্রলীগের আলাদাভাবে ১৭ দশমিক ৯ শতাংশ ঘটনায়। প্রকৃত সংখ্যা আরো বেশি, কারণ লেখকেরা নিজেরাই বলেছেন, সংবাদপত্রে সব ঘটনা আসে না বলে তাদের হিসাব রক্ষণশীল।

২০২০-২০২৩: প্রতিপক্ষহীন মাঠে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ

২০২২ সালের জুনে ডয়চে ভেলে বাংলা আসকের উপাত্ত বিশ্লেষণ করে দেখায়, আগের ১০ বছর ধরে রাজনৈতিক সহিংসতায় শীর্ষ অবস্থানে আওয়ামী লীগ। ২০২০ সালে দলটির অভ্যন্তরীণ সংঘাত হয়েছিল ৭৪টি, যেখানে বিএনপির সঙ্গে সংঘর্ষ মাত্র সাতটি। ২০২১ সালে আওয়ামী লীগ ও তার তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ সংঘাত ছিল ৯৬টি, আর বিএনপিসহ অন্য দলের সঙ্গে সংঘর্ষ ১৮টি। ২০২২ সালের প্রথম চার মাসে ২০১টি রাজনৈতিক সংঘাতে ৪১ জন নিহত হন; এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ২৫টি এবং অন্য দলের সঙ্গে সংঘর্ষ ১৮টি।

এই সময়ের সহিংসতার বড় অংশ এসেছে স্থানীয় সরকার নির্বাচন থেকে, যেখানে বিএনপি অংশ না নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। এইচআরএসএসের হিসাবে ২০২৩ সালে রাজনৈতিক সহিংসতার ৯৩৩টি ঘটনায় ৯৬ জন নিহত এবং অন্তত ৯ হাজার ২৫৮ জন আহত হন।

সংস্থাটির মতে, এর অধিকাংশই ঘটেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তর্কোন্দল, নির্বাচনী সহিংসতা এবং বিএনপির কর্মসূচির পাল্টা আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ঘিরে সংঘর্ষে।

২০২৪: অন্তর্কোন্দল থেকে জুলাই ম্যাসাকার

২০২৪ সালের প্রথম ছয় মাসে আসকের হিসাবে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪১ জনের মধ্যে ৩৫ জন, অর্থাৎ ৮৫ শতাংশ, প্রাণ হারান আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে।

জানুয়ারির একতরফা নির্বাচন ও পরের উপজেলা নির্বাচনে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের লড়াই ছিল এর মূল উৎস।

এরপর আসে জুলাই অভ্যুত্থান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা এখন ৮৪৩। এই সরকারি তালিকায় কেবল তাঁরাই অন্তর্ভুক্ত, যারা তৎকালীন আইন-শৃঙ্খলা বাহিনী বা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় নিহত হয়েছেন সরকারের বাহিনী অথবা ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায়।

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ মৃত্যু ঘটেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। সেই দমনপীড়নের রাজনৈতিক দায় দলটির শীর্ষ নেতৃত্বের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং জাতিসংঘ প্রতিবেদন আন্দোলন দমনে শীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রমাণ পেয়েছে।

১৯৯১ থেকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত তিন দশকের ডেটা একই কথা বলে- বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের। ২০২৪ সালের প্রথম ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪১ জনের ৩৫ জনই মারা যান দলটির অন্তঃকোন্দলে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে তৎকালীন সরকারের বাহিনী ও দলের হামলায় নিহত ৮৪৩ জন। এসকল সংখ্যা প্রমাণ করছে, সহিংসতায় আওয়ামী লীগ শীর্ষে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের লোকজনের ফেইসবুক আইডি এবং বিভিন্ন পেইজ থেকে বাংলাদেশ, বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, অপতথ্য, মিথ্যা, অসত্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান তাদের এই অপকর্ম শনাক্ত করছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
চট্টগ্রামের আনোয়ারায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। 
মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও এক নেতা ধরা
রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও এক নেতা ধরা
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
নওগাঁ জেলা কারা হেফাজতে থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮)। 
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
আ.লীগ থেকে পদত্যাগ, জীবনের বাকিটা সময় কাটাতে চান ইবাদত করে
আরও পড়ুন
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
জন্মলগ্ন থেকেই আ.লীগ অগ্নিসংযোগ, গুম-খুনের সঙ্গে জড়িত: তথ্য প্রতিমন্ত্রী
কুমিল্লায় এক রাতে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের আরও এক নেতা ধরা