ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় আসামি তিনি। এসব মামলার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলেও জানান তিনি।

এদিকে হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও তদন্তের মুখে রয়েছেন সাঈদ খোকন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই ঘটনায় সাঈদ খোকনের ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আর মানুষ পান নাই?’, গ্রেপ্তার হতেই ফের ভাইরাল সাঈদ খোকনের বক্তব্য
রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন। 
‘আর মানুষ পান নাই?’, গ্রেপ্তার হতেই ফের ভাইরাল সাঈদ খোকনের বক্তব্য
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লন্ডনের মতো সভ্য সমাজে দেশের রাজনৈতিক বিরোধ টেনে এনে এমন বিশৃঙ্খলা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য চরম লজ্জাজনক। জানা গেছে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠান চলাকালে মে ফেয়ার হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মে ফেয়ার হলের পেছনের এই সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  প্রবাসীদের ভাষ্যমতে, লন্ডনের মতো সভ্য সমাজে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ আমদানি করে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা এবং ডিম-বোতল ছুড়ে মারার মতো সংস্কৃতি বাংলাদেশের জন্য অসম্মানজনক ও চরম লজ্জাজনক।  আরটিভি/এসআর
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
রাজধানীর আজিমপুর এলাকায় ‘গোপন বৈঠকে’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।  রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।  আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।    গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য। ডিএমপি জানিয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা। পরদিন সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। আরটিভি/এসআর
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
আরও পড়ুন
ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
মিরপুর মডেল থানায় কার্যক্রম নিষিদ্ধ দলের ককটেল বিস্ফোরণ