ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার এ দেশের জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি ৭১-এ, আর স্বাধীনতা সুরক্ষা করেছি ৭ নভেম্বরে।

রিজভী বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই ৭ নভেম্বরের মূল চেতনা। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক আদর্শ নেই। খন্দকার মুশতাকের এমপির নমিনেশন দিয়েছিল হাসিনা। ঠিক একইভাবে শেখ মুজিবের মৃত্যুর পর শেখ মুজিবের কেবিনেটারি মন্ত্রী এমপিরাই খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে এমপি মন্ত্রী হয়েছিলেন।

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই ৭ নভেম্বরের মূল চেতনা। এ চেতনা বাংলাদেশের জনগণকে অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার অধিকার নিশ্চিত করাই ছিল এ চেতনার অন্যতম অঙ্গীকার।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ একদিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বলেছে, অন্যদিকে বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শেখ হাসিনা একবার বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না। এ বক্তব্যের মধ্যেই আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা ফুটে ওঠে। বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।

জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন। তার আত্মত্যাগ সারাদেশের তরুণ, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। একজন শিক্ষার্থীর আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা শেষ পর্যন্ত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটায়।

আওয়ামী লীগের দমন-পীড়নের অভিযোগ তুলে রিজভী বলেন, জুলাই আন্দোলনে এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর বেদনাদায়ক। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল। এ সময় আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতি আখ্যা দিয়ে তাদের দমনের চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সহিংস রাজনীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের রক্তের পিপাসা শেষ হয়নি। আবারও ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা আবারও রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে এবং সরকারের সমালোচনা করার কারণে কেউ গুম বা নির্যাতনের শিকার হবে না। এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। কোনো একক শক্তি জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়েই ৭ নভেম্বরের চেতনা গড়ে উঠেছে। এ চেতনা যুগ যুগ ধরে অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে সাহস জোগাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদসহ আমন্ত্রিত অতিথিরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় আসামি তিনি। এসব মামলার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলেও জানান তিনি। এদিকে হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও তদন্তের মুখে রয়েছেন সাঈদ খোকন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ঘটনায় সাঈদ খোকনের ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে। আরটিভি/এসকে
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
‘আর মানুষ পান নাই?’, গ্রেপ্তার হতেই ফের ভাইরাল সাঈদ খোকনের বক্তব্য
রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন। 
‘আর মানুষ পান নাই?’, গ্রেপ্তার হতেই ফের ভাইরাল সাঈদ খোকনের বক্তব্য
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লন্ডনের মতো সভ্য সমাজে দেশের রাজনৈতিক বিরোধ টেনে এনে এমন বিশৃঙ্খলা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য চরম লজ্জাজনক। জানা গেছে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠান চলাকালে মে ফেয়ার হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন। অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। মে ফেয়ার হলের পেছনের এই সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  প্রবাসীদের ভাষ্যমতে, লন্ডনের মতো সভ্য সমাজে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ আমদানি করে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা এবং ডিম-বোতল ছুড়ে মারার মতো সংস্কৃতি বাংলাদেশের জন্য অসম্মানজনক ও চরম লজ্জাজনক।  আরটিভি/এসআর
লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
আরও পড়ুন
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু