ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

‘জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান্তিতে ঘুমাতে না পারেন তবে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে দেশ পরিচালনার ভার এমন নেতৃত্বের হাতেই তুলে দেওয়া হবে, যারা তা নিশ্চিত করার সক্ষমতা রাখে।

জামায়াত আমির বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ মারাত্মক অবনতির শিকার। জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার নিজেরাও জনস্বার্থে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, আবার বিরোধী কোনো পক্ষকেও ভালো কাজ করতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’। তিনি কারও ওপর চড়াও হননি উল্লেখ করে জামায়াত আমির দাবি করেন, তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’। মেজর আখতারুজ্জামান কেবল জামায়াতে ইসলামীর প্রতিনিধি নন, তিনি বর্তমানে সারা দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। এই নিপীড়নের ঘটনাকে হালকাভাবে না নেওয়ার জন্য তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়েছে; কিন্তু তিনি তো দল ছাড়েননি কিংবা তার হাতে হাতকড়াও পরানো হয়নি। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের প্রতি নির্মম আচরণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মেজর আখতারুজ্জামান নিজেই ডিবিকে বলেছিলেন তাকে যেন হাতকড়া পরিয়ে সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ করা হয়।

সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকা ঘাটে ঘাটে চুরি ও লুটপাট হতে থাকলে সাধারণ মানুষ আর হাত গুটিয়ে বসে থাকবে না। একটি দায়িত্বশীল মেডিকেল প্রতিষ্ঠানে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত না হলে সেই জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়।

চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে এবং মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে জামায়াত মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, নিষ্ক্রিয় হয়ে থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’। নাগরিকদের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও তিনি সতর্ক করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়, বিমানবন্দরে প্রবাসীদের নানা হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। আরটিভি/এসকে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের
বিমানবন্দরে বিশৃঙ্খলা-তর্কবিতর্কের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি। শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান বৃহস্পতিবার (১ অক্টোবর) পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান। বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে পরওয়ার বলেন, পুলিশ নিজেই জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে, অথচ তদন্তের আগেই গতকাল রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয় এবং সেই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। তিনি আরও বলেন, যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তিসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। আখতারুজ্জামানসহ বহু যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে বলে দাবি জানান পরওয়ার। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও দাবি জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান এবং একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান। আরটিভি/এমএ
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য। 
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন তিনি।
রাড্ডা ভাঙচুরের ঘটনায় সরকারকে জামায়াত আমিরের বার্তা
আরও পড়ুন
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
গরীবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের