ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টের আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন। শিক্ষার্থীরা বরং অনেক বেশি খুশি হতেন, যদি তিনি এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতেন।

তিনি বলেন, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিল; যদি লীগের পতন না হতো শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থান থাকতেন। সাদিক কায়েম ও এসএম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা। ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগের কাছে ধরনা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনোরূপ বাধা দেইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
‘শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট
‘স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা করে আ.লীগ’
বর্তমান সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি সংসদকে অকার্যকর করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করছে। সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে।
‘স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যার সূচনা করে আ.লীগ’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল। তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও সুদৃঢ় হয়। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।  ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের তাগিদ দেন শফিকুর রহমান। সবশেষে বিবৃতিতে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। আরটিভি/এসআর  
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পুলিশে দিল ছাত্রশিবির