ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য করতে হবে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে। তাই বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি।
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির
জাতির প্রয়োজনে জুলাইযোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জাতির প্রয়োজনে জুলাইযোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান তিনি। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে।  তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন তিনি। ডা. শফিকুর রহমান সতর্ক করে লেখেন, এ বিষয়ে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরটিভি/এসআর
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আরও পড়ুন
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু  
‘আ.লীগের সব অপরাধের তদন্ত হবে, রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে’