ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

এনসিপির ছাত্র সংগঠনের প্রথম কাউন্সিল আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এতে সারা দেশ থেকে আসা ছাত্রশক্তির তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।

জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যেই কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুই কমিটির কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোটের মাধ্যমে নিজ নিজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এগিয়ে রয়েছেন বলে সংগঠনটির অভ্যন্তরে আলোচনা রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লিমন মাহমুদ।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌস। তবে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের আরও কয়েকজন নেতা এসব পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কালীগঞ্জে জাহিদ মুন্সি (২৬) নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। মামলা হওয়ার পর দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে জাহিদের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন জাহিদ। এসময় ব্যক্তিগত ছবি ও ভিডিওধারণ করে রাখেন তিনি। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ওই কলেজছাত্রী জাহিদকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করেন তিনি। পরে ওই নারী বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। পরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে জাহিদের সঙ্গে মোবাইলে ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, এনসিপির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএস
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকার তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন।
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল
আরও পড়ুন
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
এনসিপির এক নেতা স্থায়ী বহিষ্কার
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা