ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন ইতালিতে নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান

আসলামউজ্জামান, ইতালি প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ০৫:০৬ পিএম
সংগৃহীত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শামীম আহসান। শুক্রবার (২০ নভেম্বর) এমিরেটস এয়ারলাইন্সে শেষ কর্মস্থল নাইজেরিয়া থেকে রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো এসে পৌঁছান তিনি।

এসময় বিমানবন্দরে রোমস্থ বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিমানবন্দরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত এসময় বলেন, আমি প্রবাসীদের উন্নয়নের জন্য প্রবাসীদের সঙ্গে নিয়ে কাজ করবো। এর আগে তিনি ২০০৪-২০০৮ পর্যন্ত রোমে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থেকে দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন।

বিসিএস ১১তম ব্যাচের এই কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে যে দেশেই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সেদেশেই তিনি দক্ষতা এবং সুনামের সঙ্গে প্রবাসীদের জন্য কাজ করেছেন।

২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইজেরিয়া, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ১০ দিন বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা
নতুন বছরের শুরু থেকে টানা ১০ দিন বন্ধ থাকবে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা কার্যক্রম। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাইকমিশন। হাইকমিশনের দূতাবাস প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার ফলে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির সরকারি বিধি-নিষেধ অনুযায়ী কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয় শুক্রবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী রোববার (১০ জানুয়ারি) পর্যন্ত সাময়িকভাবে সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে প্রত্যাশীদের সেবা নিশ্চিত করা হবে। এছাড়া, যারা অ্যাপয়ন্টমেন্ট নিয়ে রেখেছেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই বলেও জানানো হয়। এক্ষেত্রে ১০ জানুয়ারির পর কাছাকাছি সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২ ও ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম অব্যহত থাকবে বলেও উল্লেখ করা হয়। এফএ
টানা ১০ দিন বন্ধ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবা
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে
করোনাভাইরাস মহামারীতেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছেই। এখন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বর মাসের ২৯ দিনে ১শ’ ৯১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এর ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৩০০ কোটি ডলার বা ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। করোনার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম ক‌রে‌ছে, যা আমা‌দের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক। নতুন এক‌টি বছরের শুরু‌তে অবশ্যই জাতির জন্য এটি সুখকর ঘটনা। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ।’ বিষয়টিকে সরকারের ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে এ অর্জনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের শেষ লগ্নে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এ রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের রেকর্ডে উন্নীত হয়েছিল। এফএ
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে
মালয়েশিয়ায় আ.লীগে\'র উদ্যোগে বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন । পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ, নিরাবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শনিবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলের এ সভায় সভাপতিত্ব করেন দলটির যুগ্ন-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ। মালয়েশিয়া আওয়ামী লীগে'র আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ন কবিরের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। রনাঙ্গনের সেই দিনগুলোর স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধা পান্না বলেন, স্বাধীনতা এমনি এমনি আসেনি, দেশ স্বাধীনের জন্য আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তারা মা আর মাটি'কে ভালোবেসে যুদ্ধে গিয়েছিলাম। আমরা যারা বেঁচে আছি তারা রক্তাক্ত, ভয়াল সেই দিনগুলোর স্মৃতি নিয়েই বেঁচে আছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদল, শাহীন সর্দার, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল হামিদ জাকারিয়া, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি দাতো আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা গৌতম রায়, শওকত হোসেন সুমন, শ্রমিকলীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিএম বাবুল ও যুবলীগ নেতা বাবলা মজুমদার প্রমুখ । সভাপতি'র বক্তব্যে অহিদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোন ঠাঁই নেই। বিজয়ের এই মাসে তাই দেশমাতৃকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করার দাবি জানান, এ নেতা। আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সিরাজ, সোহাগ, এম জাকির, ইমাম হোসেন, সোহাগ, কামাল হোসেন, সালাম খলিফা,জাহাঙ্গীর হোসেন, শ্রমিক লীগ নেতা জাঁকির হোসেন, যুবলীগ নেতা মাসুদুল আলম রনি ও রেজাউল হক লায়ন । এসময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন,আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. মিজানুর রহমান, মাহবুবুর রহমান, মোহাম্মদ হানিফ, শাহ আজিজুর রহমান শান্ত, মোহাম্মদ মাসুদ, তোফাজ্জল হোসেন সাঈদ। ছিলেন শ্রমিক লীগে'র সহ-সভাপতি আনোয়ার হোসেন টবলু, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, বাচ্চু মিয়াসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।
মালয়েশিয়ায় আ.লীগে\'র উদ্যোগে বিজয় দিবস পালন
ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড পেলেন পাঁচ বাংলাদেশি সাংবাদিক
যুক্তরাষ্ট্রে কর্মরত পাঁচ বাংলাদেশি সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতি হিসেবে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সময় টিভি ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি এবং এনআরবি কানেক্টের চিফ এক্সিকিউটিভ এডিটর হাসানুজ্জামান সাকী, একাত্তর টিভি ও কালেরকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন এবং আওয়াজ বিডির সম্পাদক শাহ জে আহমেদ। নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দেখানোর জন্যে প্রবাসের খ্যাতিমান এই পাঁচ সাংবাদিককে পুরস্কার দিয়েছে নিউইয়র্কের জনপ্রিয় রেডিও চ্যানেল এফএম-৭৮৬। সম্প্রতি অনলাইনে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং ভারতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফএম-৭৮৬ এর সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ। জাহান অরণ্যের সঞ্চালনায় একঘণ্টার আয়োজনটি শুরু হয় বাংলাদেশের মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। করোনা মহামারিতে মৃতদের জন্যও অনুষ্ঠানে সহমর্মিতা জানানো হয়। জিএ
ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড পেলেন পাঁচ বাংলাদেশি সাংবাদিক
আহ্বায়ক রেজার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মালয়েশিয়া আ\'লীগের সংবাদ সম্মেলন
স্থায়ীভাবে মালয়েশিয়ায় না থাকা, নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি এমন বেশ কিছু অভিযোগ এনে আহ্বায়ক এম রেজাউল করিম রেজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগে'র নেতৃবৃন্দ।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলটি'র যুগ্ম-আহ্বায়ক শাহীন সর্দার। সংবাদ সম্মেলনে বলা হয়, মালয়েশিয়ায় অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে ও প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতিতে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। তবে অপ্রত্যাশিতভাবে তিন মাসের এ কমিটি দীর্ঘ সাড়ে পাঁচ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হিসেবে রুপলাভ করতে পারেনি। উপরন্তু আহ্বায়ক এম রেজাউল করিম রেজা নিজের পদকে অপব্যবহার করে নানা সময়ে ফায়দা লুটেছেন যা দলের ভেতরে বিভাজনের সৃষ্টি করেছে।  এছাড়া এম রেজাউল করিম রেজা মালয়েশিয়ায় নিয়মিত থাকেন না। তার মালয়েশিয়ায় থাকার স্থায়ী কোন ভিসাও নেই। সপরিবারে ঢাকায় থাকা রেজাউল করিম ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে যাতায়াত করেন। স্থায়ীভাবে যারা মালয়েশিয়ায় থাকেন এমন কারো দ্বারা দল পরিচালিত হলে মালয়েশিয়া আওয়ামী লীগ সুসংগঠিত হবে এবং প্রবাসীরাও উপকৃত হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। স্বেচ্ছাচারী হয়ে নানা সময়ে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে আহ্বায়ক কমিটির ৩১ সদস্যের ২৩ জনই রেজাউল করিম রেজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে একাত্মতা প্রকাশ করেন। একাত্বতা প্রকাশের ভিডিও, অডিও ও স্বাক্ষর প্রমানস্বরুপ উপস্থিত সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়।  সোমবার সন্ধ্যায় এ নিয়ে দলটির এক জরুরী সভায় ১৬ জন সদস্য উপস্থিত হয় ও বাকি সদস্যদের ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত করা হয়। এসময় প্রত্যেক সদস্য আহ্বায়ক রেজাউল করিমে'র বিরুদ্ধে পৃথক পৃথকভাবে অনাস্থা জ্ঞাপন করেন। একই সঙ্গে যারা মালয়েশিয়াতে কর্মীদের সুখে-দু:খে পাশে দাঁড়াতে পারে, যারা স্থায়ীভাবে মালয়েশিয়াতে থাকে তাদের মধ্য থেকে নেতৃত্ব আসা উচিত বলে সবাই মতামত দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিয়ে রেজাউল করিমের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পদক্ষেপ নেয়ার  জন্য কেন্দ্রের প্রতিও জোর দাবি জানান নেতৃবৃন্দ।   সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, লেফটেন্যান্ট কর্নেল (অব:) ফারুক খান স্বাক্ষরিত যে আহ্বায়ক কমিটি দেয়া হয়েছিলো নানা  সময়ে সেই কমিটিতে অন্তর্ভুক্তির কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছেন রেজাউল করিম।  এসময় যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান ও কামরুজ্জামান কামালকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে দায়িত্ব অর্পণের জন্য প্রস্তাব করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদল, সদস্য কাইয়ুম চৌধুরী ও মনিরুজ্জামান মনির। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শফিক চৌধুরী, নুর মোহাম্মদ ভূঁইয়া, হুমায়ন কবির, মামুনুর রশিদ, আব্দুল বাতেন, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, আক্তার হোসেনসহ অনেকে। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল, হাজী আব্দুল হামিদ জাকারিয়া, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, এ কামাল হোসেন চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহ্বায়ক কমিটি'র এ সিদ্ধান্ত'কে স্বাগত জানিয়ে অনতিবিলম্বে সকলের অংশগ্রহণে নতুন কমিটি গঠন করে তা কেন্দ্রে উপস্থাপনের আহ্বান জানান।   একইসঙ্গে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ার স্বার্থে যারা মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকেন তাদের নিয়ে, সবকিছু ভুলে একসঙ্গে পথ চলতে প্রতিজ্ঞাবদ্ধ হন।  এদিকে সব অভিযোগ অস্বীকার করে এ সংবাদ সম্মেলন দলের গঠনতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেছেন আহ্বায়ক এম রেজাউল করিম রেজা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মালয়েশিয়ায় বসে কে কাকে বাদ দিলো, কে কাকে নিলো তাতে কিছু আসে যায় না, দলীয় সভানেত্রী যাকে দায়িত্ব দেবেন তিনিই দায়িত্ব পালন করবেন। জিএ
আহ্বায়ক রেজার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মালয়েশিয়া আ\'লীগের সংবাদ সম্মেলন