ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘বাবাকে কখনো সামনাসামনি দেখেনি পাঁচ বছরের মেয়ে, লাশটাও কি দেখবে না?’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
সৌদিতে ‘হার্ট অ্যাটাকে’ মারা যাওয়া মো. সোহাগ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আবহা শহরে গত সোমবার (৩১ আগস্ট) নিজ বাসায় ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু হয়েছে মো. সোহাগ নামে এক বাংলাদেশির। এক সপ্তাহ ধরে তার মরদেহ পড়ে রয়েছে সেখানকার একটি হাসপাতালের হিমঘরে। এখন সোহাগের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চাইছে তার পরিবার।

সৌদিতে মারা যাওয়া মো. সোহাগের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায়। তার বাবা রফিক উদ্দিনও সৌদিপ্রবাসী ছিলেন। ২০০৩ সালে সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ দেশে আনতে পারায় সৌদি আরবেই দাফন করা হয়েছিল রফিক উদ্দিনকে। এবার সোহাগের ক্ষেত্রেও একই পরিণতির আশঙ্কা করছে পরিবার।

সেই আশঙ্কার কথা তুলে ধরতে গিয়েই তার বোন রোকসানা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা ২৩ বছর আগে সৌদি আরবে মারা গিয়েছিলেন। তার লাশ দেশে আনতে পারিনি। সেখানেই তাকে দাফন করা হয়েছে। এখন আবার আমার ভাইয়েরও সৌদি আরবে মৃত্যু হয়েছে। তার লাশটাও কি দেশে আনতে পারব না?’

রোকসানা আকুতিতে এ সময় বারবার উঠে আসছিল নিজের ছোট ভাতিজির কথা। তিনি বলেন, ‘পাঁচ বছরের মেয়েটি বাবাকে কখনো সামনাসামনি দেখেনি, লাশটাও কি দেখবে না?’

রফিক উদ্দিনের একমাত্র ছেলে মো. সোহাগ সৌদি আরবে যান ২০১৮ সালে। ২০২১ সালে সর্বশেষ তিনি দেশে আসেন। ওই বছরেই তিনি আবার সৌদি আরবে ফিরে যান। সোহাগের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম ফাতেমা জাহান ইকরা। তার বয়স ১০ বছর। ছোট মেয়েটি পাঁচ বছর বয়সী। তার নাম উম্মে জামিলা ঈশা। সোহাগ যখন সর্বশেষ সৌদি আরবে ফেরেন, তখন ঈশা ছিল তার মায়ের গর্ভে।

পরিবারের সদস্যরা জানান, সোহাগ ছিলেন ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ঘরে তার স্ত্রী আমেনা বেগম, দুই সন্তান ও মা রৌশন আরা বেগম রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহাগের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার পরিবারের সদস্যদের দিন কাটছে কান্নাকাটি করেই। আহাজারি করতে করতে প্রায়ই সংজ্ঞা হারাচ্ছেন তার স্ত্রী।

সোহাগের বোন রোকসানা আক্তার জানান, কয়েক মাস আগে আকামার মেয়াদ শেষ হয়ে যায় সোহাগের। এরপর পাসপোর্টও মেয়াদোত্তীর্ণ হয়। এসব নবায়ন করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সোহাগ। এর মধ্যেই তার মৃত্যু হলো।

রোকসানা বলেন, ‘আমরা চাই, আমার ভাইয়ের লাশটা যেন সরকার দেশে আনার ব্যবস্থা করে। আমরা যেন তাকে শেষবারের মতো একটু দেখতে পারি, এলাকার কবরস্থানে দাফন করতে পারি। তার দুই মেয়ে যেন বাবার লাশটা অন্তত দেখতে পারে। এতটুকুই শুধু চাই সরকারের কাছে।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই বিশেষ সতর্কবার্তা দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাস ‘ইসলামিক মিশন সিটি’ পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক যুব সংলাপ। দেশটির চিয়াংশি প্রাদেশিক ফরেন অ্যাফেয়ার্স অফিসের আমন্ত্রণে বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি এ সংলাপে অংশ নেন।
চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ
আরও পড়ুন
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু  
‘আমার বাবা ভালো বাবা’
বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেপ্তার
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে