ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ছবি: সংগৃহীত

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি তাজিকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন।

সফর উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় শহিদুল ইসলাম বাবুল বলেন, আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)-এর সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে রওনা হবো, ইনশাআল্লাহ।

তিনি সফর সফলভাবে সম্পন্ন করতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে এপিএর অফিসিয়াল তথ্য অনুযায়ী, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভা ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সভায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় পর্যায়ে মতবিনিময় নিয়ে আলোচনা হবে। এ ধরনের সভার মাধ্যমে এশিয়ার দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হয়।

তাজিকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেস সার্ভিসের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে এপিএর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দুশানবেতে এ ধরনের এপিএ কমিটির বৈঠক এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ) এশিয়ার বিভিন্ন দেশের সংসদগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বাংলাদেশও এপিএর সদস্য সংসদগুলোর একটি।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে শহিদুল ইসলাম বাবুলের এ সফরের বিষয়টি স্থানীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। এ সফরে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে এপিএর সভায় অংশ নেবেন এবং সদস্য দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ‍উদ্যোগে নতুন ঘর পেল অসহায় লকাই বিশ্বাসের পরিবার
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ