ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মিশরের পোর্টসাইদ থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশি

মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
প্রতীকী ছবি

মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে উদ্ধার হওয়া ৫৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মিশরের পোর্টসাইদে আটক এসব বাংলাদেশিকে তিন ধাপে গত ৪, ৬ ও ১৩ অক্টোবর দেশে প্রত্যাবাসন করা হয়। এর মধ্য দিয়ে তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মিশরে বাংলাদেশ দুতাবাসের শ্রম উইং জানায়, মানব পাচারকারীদের প্রলোভনে লিবিয়ার তবরুক থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এসব বাংলাদেশি। পথে বিপদাপন্ন হলে তাদের উদ্ধার করে মিশরের পোর্টসাইদে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া ৫৮ জনের মধ্যে ৫৫ জনকে ‘কিংস্টন’ নামের একটি বাণিজ্যিক জাহাজ এবং বাকি তিনজনকে ‘এমএসসি ভার্জিনিয়া’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের সার্বিক অবস্থা, সমুদ্রযাত্রা ও উদ্ধারসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনগত ও কনস্যুলার সহযোগিতা প্রদানের লক্ষ্যে গত ৩ অক্টোবর মিশরের পোর্টসাইদ কারাগার পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা।

দূতাবাসের উদ্যোগে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে বিমান টিকিটের ব্যবস্থা করে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ৪ অক্টোবর ছয়জন, ৬ অক্টোবর ১১ জন এবং ১৩ অক্টোবর অবশিষ্ট ৪১ জন বাংলাদেশে ফেরেন। সব মিলিয়ে ৫৮ জনের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

দূতাবাস আরও জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশি নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবপাচারকারী ও অবৈধ অভিবাসনে সহায়তাকারী চক্রের প্রলোভন থেকে নাগরিকদের বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

*ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপযাত্রা

উন্নত জীবনের আশায় মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অনেক বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ ধরনের যাত্রায় উত্তাল সমুদ্র, নৌযানের অনিরাপত্তা, খাবার ও পানির সংকট এবং পাচারকারীদের প্রতারণার কারণে প্রাণহানির আশঙ্কা থাকে।

সংশ্লিষ্টদের মতে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রলোভননির্ভর ও অনিয়মিত পথ এড়িয়ে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এতে মানবপাচার ও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। 
চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন প্রবাসী বিএনপি নেতারা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদি আরবে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য অতি জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
আরও পড়ুন
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট