ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম
ফাইল ছবি

কানাডায় জাল নথিপত্র ব্যবহার করে ভিজিটর ভিসা আবেদনে জড়িত একটি সংঘবদ্ধ চক্রকে আইনের আওতায় এনেছে দেশটির সীমান্ত রক্ষা সংস্থা (সিবিএসএ)। এ ঘটনায় অভিবাসন সংক্রান্ত জালিয়াতির অভিযোগে চার বাংলাদেশি ও তাদের এক সহযোগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। একই তদন্তের মাধ্যমে জাল কাগজপত্র জমা দিয়ে কানাডার সাময়িক রেসিডেন্স ভিসা (টিআরভি) আবেদনের চেষ্টার সঙ্গে জড়িত ২০৯ জন বাংলাদেশি নাগরিককেও শনাক্ত করা হয়েছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর ভ্যালিফিল্ড আদালতে অভিযুক্ত চার ব্যক্তি রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাচ্ছার আলম ভূঁইয়া এবং কাজী নাফিজ আলম উপস্থিত হন। মামলার পঞ্চম অভিযুক্ত মো. রকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে এবং তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ঘটনার সূচনা হয় ২০২৪ সালের ৩ জুলাই, যখন সিবিএসএ মেরসিয়ার শহরের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মার্সিয়ারের একটি আবাসিক বাড়িতে তল্লাশি চালায়। সেখানে অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের (আইআরপিএ) কয়েকটি লঙ্ঘন দেখা গেলে আগস্ট মাস থেকে সিবিএসএ তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা কানাডিয়ান নাগরিকদের ভুয়া হোস্ট বানিয়ে ২০৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য মোট ২৪৩টি ভিজিটর ভিসার আবেদন জমা দিয়েছিলেন। জালিয়াতির মাধ্যমে এসব ভিসা পাইয়ে দিতে তারা ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে একটি বিস্তৃত প্রতারণামূলক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ৩ জুন ক্যুবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি পরোয়ানা কার্যকর করে পুলিশ বিপুল নথিপত্র ও কম্পিউটার সরঞ্জাম বাজেয়াপ্ত করে। বিশাল এই প্রকল্পের জালিয়াতির পরিধি বিবেচনায় গবেষকরা সবচেয়ে স্পষ্ট প্রমাণসম্পন্ন ৭৯টি ভিসা আবেদনকে কেন্দ্র করে তদন্ত এগিয়ে নিয়ে যান।

অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতি করে একাধিক ব্যক্তিকে কানাডায় প্রবেশে সহায়তা করা, ভিসা নথিতে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে মিথ্যা তথ্য দিতে প্ররোচিত করা এবং দেশটির অভিবাসন আইন ভাঙতে সহযোগিতার ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করে কানাডার জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনন্দসঙ্গরী বলেন, কানাডার অভিবাসন ব্যবস্থা সততা, ন্যায্যতা এবং আইনের প্রতি শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। যারা জালিয়াতি করে আমাদের ব্যবস্থাকে ব্যবহার করতে চায়, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। সীমান্ত সুরক্ষা ও ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় নিরলস কাজ করায় আমি সিবিএসএ কর্মচারীদের ধন্যবাদ জানাই।

সিবিএসএর ক্যুবেক অঞ্চলের আঞ্চলিক মহাপরিচালক এরিক ল্যাপিয়েরে জানান, এই তদন্ত সিবিএসএর সংকল্প তুলে ধরে, যা কানাডার অভিবাসন ব্যবস্থার সুযোগ নেওয়া চক্রগুলোকে শনাক্ত ও ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অপরাধ তদন্তকারীদের অসামান্য কাজ জনগণের ট্রাস্ট ধরে রাখতে বড় ভূমিকা রাখছে।

সিবিএসএ জানায়, আইআরপিএ ভঙ্গের দায়ে অপরাধ প্রমাণিত হলে জরিমানা, প্রবেশ নিষেধাজ্ঞা বা জেল হতে পারে। ২০২৫ সালে আইআরপিএ লঙ্ঘনের অভিযোগে ১৯১টি এবং ২০২৬ সালের প্রথম ৬ মাসে আরও ৫৫টি অপরাধমূলক তদন্ত শুরু করেছে সংস্থাটি।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক। বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের একটি ছবি যুক্ত করে রাজন লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ বার্তায় তিনি লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি। রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে সতর্কবার্তাও দিতেন তিনি। জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন। তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন। অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আরটিভি/এসআর
বেঁচে আছেন ইউক্রেনে যুদ্ধে যাওয়া সেই রাজন
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫ বাংলাদেশি দীর্ঘ ২৪ ঘণ্টা ভূমধ্যসাগরে ভাসতে থাকেন। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চীন বিএনপির 
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
শনিবার (৭ নভেম্বর) মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
আরও পড়ুন
ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমছে শ্রেণি ও আবেদন ফরমের জটিলতা
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার