ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সরকারি প্রশিক্ষণের কারণে এবার হাজি মৃত্যু কম (ভিডিও)

হানিছ সরকার, জেদ্দা প্রতিনিধি

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১১:৪৯ এএম

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ করতে যাচ্ছেন। এই বিপুল সংখ্যক হজযাত্রীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে মিনা, মুজদালিফা ও আরাফায় সরকারি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

সৌদি প্রবাসী একজন ব্যবসায়ী মো. বাচ্চু বলেন, সৌদি আরবে খুব গরম পড়েছে। তাই তিনি হাজিদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরমার্শ দিয়েছেন। যদি হাজিরা কোনও বিপদে পড়েন তাহলে পুলিশের নাম্বার ৯১১-এ কল দেবেন বা উজারাতুল হজ বা হাজিদের জিম্মাদারের সহযোগিতা নেবেন।

এ প্রসঙ্গে হাজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান বলেন, হজ মৌসুমটা এবার চরম গ্রীষ্মে অনুষ্ঠিত হচ্ছে। মিনা, মুজদালিফা ও আরাফায় সর্বোচ্চ সতর্কতা নেয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতোমধ্যে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টির ওপর জোর দেয়া হয়েছে। যদি কেউ হজ করতে গিয়ে হারিয়ে যায় তাহলে তাদের বিচলিত না হয়ে নিকটবর্তী হজ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে হবে।

-------------------------------------------------------------------------------
আরও পড়ুন : মিশিগানে প্রথম মুসলিম আমেরিকান গভর্নর প্রার্থী ডা. আব্দুল
--------------------------------------------------------------------------------

তিনি বলেন, এছাড়া অত্যন্ত ভীড়ের মধ্যে বা বেশি লোকজন থাকলে সেখানে সাবধান থাকতে হবে। প্রচণ্ড গরমের কারণে সবসময় পানি কাছে রাখতে ও ছাতা ব্যবহার করতে হবে।

এদিকে হাজিদের নিরাপত্তা ও হজ এজেন্সিগুলোর অনিয়ম বন্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হজ মিশন। এ নিয়ে অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান বলেছেন, হজ ব্যবস্থাপনা একটি বড় ও জটিল বিষয়। বাংলাদেশ থেকে আসা হাজিদের সেবার জন্য হজ মিশন ব্যাপক ব্যবস্থা নিয়ে থাকে। আগে বাংলাদেশ মিশন থেকেই এসব কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু এবারই প্রথম হজ মিশনের প্রতিনিধিরা হাজিদের হোটেল বা বাড়িতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকছেন।

তিনি বলেন, সেখানেই হজ মিশনের প্রতিনিধি ও হজ কর্মীদের নিয়ে টিম গঠন করা হয়েছে। তাদের কাজ হচ্ছে হাজিদের কোনও সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। তবে হাজিদের এই সমস্যাগুলো সাধারণত থাকা, তাদের চিকিৎসা, নিরাপত্তা, হজ ব্যবস্থাপনা কেন্দ্রিক হয়ে থাকে।

সৌদি প্রবাসী ব্যবসায়ী মতিউর রহমান বাবলু মনে করেন এসব সমস্যা সমাধানে আরও হজকর্মী পাঠানো দরকার। তিনি বলেন, আরও বেশি সংখ্যক হজকর্মী পাঠালে হাজিদের ভালোভাবে সেবা দেয়া সম্ভব।

এদিকে পুলিশ কর্মকর্তা রহমান বলেন- প্রতি বছরের মতো এবারও সরকারের চেয়ে বেসরকারি ব্যবস্থাপনায় বেশি হজযাত্রী এসেছে। এই বেসরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রীরা আসেন সেইসব এজেন্সিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন হজ প্রশাসনিক দলের সদস্যরা। সেক্ষেত্রে প্রতিনিধি দলের দায়িত্ব হচ্ছে ওই এজেন্সিগুলোর সঙ্গে সমন্বয় করা। তবে এক্ষেত্রে যদি কোনও ব্যত্যয় ঘটে তাহলে আমরা বাংলাদেশ হজ মিশনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবো।

তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার হজ এজেন্সিগুলো নিয়ম মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন হজ কাউন্সিলর মাকসুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের হাজিরা তাদের এজেন্সির সহায়তায় মক্কা-মদিনার বাড়ির ঠিকানা সম্বলিত স্টিকারসহ এসেছেন। আমি খুশি হয়েছি যে, তারা আমাদের নিয়ম মেনে এসেছে। তবে আটটি এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছি।

অন্যদিকে সরকারি বিভিন্ন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। হাজি মো. রতন বলেন, সরকার আমাদের হজ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে। তাই আমরা সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি, কোনও সমস্যা হচ্ছে না।

বাংলাদেশি হাজিদের মেডিকেল টিমের প্রধান ডা. মো. জাকির হোসেন খান বলেন, এ বছর সরকারি উদ্যোগে সব জেলায় হাজিদের ট্রেনিং দেয়া হয়েছে। এজন্য এবার হাজি মৃত্যু কম হয়েছে। তবে ডাক্তারদের সহায়ক কর্মী আরও দক্ষ হলে হাজিদের সুষ্ঠু সেবা দেয়া সম্ভব হতো।

আরও পড়ুন :

এ/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশিগানে ধানের শীষের পক্ষে নির্বাচনী র‌্যালি ও আলোচনা সভা
মিশিগানে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা  র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ  করার লক্ষ্যে ২৩ ডিসেম্বর রোববার ‘ক্যাম্পেইন ফর ধানের শীষ’ ব্যানারে মিশিগান অঙ্গরাজ্য হেমট্রমিক সিটির কাবাব হাউসে এই র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি যুবদল তথা মিশিগানের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধানের শীষের শুভাকাঙ্ক্ষীদের সমাগম হয়। মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধূরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় এবং মো. নজরুল ইসলাম অপুর কুরআন তেলাওয়াত  মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ফকরুল ইসলাম লয়েছ, খন্দকার ইউসুফ কামাল, সাখাওত হোসেন আজাদ, মিশিগান বিএনপির সহ সভাপতি সাবেক সিলেট জেলা মহা নগরের সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, মিশিগান বিএনপির  সহসভাপতি  নুরুল হক, ময়নুল হক, মিশিগান বিএনপি নেতা মুজিব আহমদ মনির, সিলেট জেলা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা অমর আশরাফ ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সৈয়দ আলী রেজা, মিশিগান বিএনপির সদস্য এনাম উদ্দিন, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন, নাজমুল হাসান কামাল, সৈয়দ আতিকুল হক, কামাল হোসেন লীলু, রেজাউল হাসান ও হাবিবুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশের সর্বাঙ্গীণ মঙ্গল ও জাতীয় ঐক্যফ্রন্টের (ধানের শীষ) বিজয় কামনা করে বিশেষ দোয়া করেন মিশিগান বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আফজল চৌধুরী। দোয়া শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন।  উক্ত অনুষ্ঠানে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ
মিশিগানে ধানের শীষের পক্ষে নির্বাচনী র‌্যালি ও আলোচনা সভা
জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু
জার্মানির রাজধানী বার্লিনে এক বাংলাদেশি ব্লগারকে তার আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক মৃত্যুর শিকার হওয়ার ওই লেখিকার নাম তমালিকা সিংহ। তিনি ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায়চৌধুরী নামে লেখালেখি করতেন। খবর ডয়েচে ভেলের। বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাসার গোসলখানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। সেখানে উপস্থিত একজন চিকিৎসক তমালিকাকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃতের পরিবার চাইলে মরদেহ দেশে নেয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস। লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’ও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনেও মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে। তিনি বলেন, আমরা আমাদের ‘নির্বাসিত লেখক' ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত। যেহেতু পুলিশের তদন্ত এখনেও অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনও মন্তব্য করতে পারছি না। বাংলাদেশের আরেক নির্বাসিত ব্লগার জোবায়েন সন্ধি এবং তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন। তিনি জানান, সিংহর সঙ্গে তার ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সবশেষ ১২ ডিসেম্বর তাদের কথা হয়েছিল বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, পেন জার্মানি এখন অবধি বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লেখক হুমায়ুন আজাদ। তাকে ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। এ
জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু
প্রবাসীদের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের
দেশ ও প্রবাসীদের স্বার্থে এবার সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালেন মালয়েশিয়ার জোহর প্রাদেশিক আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান। জোহরের নিউইয়র্ক হোটেলে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। স্বাধীনতার ইতিহাস বিকৃতকারী অপশক্তি ক্ষমতায় এলে দেশের এই উন্নয়ন ব্যাহত হবে। আর এ কারণেই সবাইকে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচার করতে বলেন নেতারা। বক্তারা বলেন, দেশের মতো প্রবাসেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এই সরকার। তাই প্রবাসীদের স্বার্থে আবারো নৌকায় ভোট দিতে হবে। দলটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহাম্মদ ফাহিম, নজরুল ইসলাম বাবু, আরজু শেখ জনি, শামিম, সারফিন মিয়া, রুবেলসহ অনেকে। মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।    অনুষ্ঠানে জোহর প্রদেশের বিভিন্নস্থান থেকে আসা বঙ্গবন্ধুপ্রেমীরা যোগ দেন। পুরো অনুষ্ঠানজুড়ে জয় বাংলা ও নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দেয় নেতা-কর্মী ও সমর্থকেরা। এছাড়া দলটির পক্ষ থেকে দুই সহস্রাধিক কর্মী সমর্থককে দেশে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে বিনামূল্যে বিমান টিকিট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। ডি/এমকে
প্রবাসীদের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের
মিশিগানে বিজয় দিবস পালিত
মিশিগান স্টেট আওয়ামী লীগের আয়োজনে জাঁকজমকভাবে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গত রোববার হেমট্রামিক সিটির কাবাব হাউজে মহান বিজয় দিবস উপলক্ষে  আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চানের সভাপতিত্বে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ মুসা এবং নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত এবং জাতীয় সংগীত ও ৩০ লাখ শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন মিশিগান স্টেট ছাত্রলীগের আবু ফরহাদ এবং আওলাদ হেসেন মামুন। এরপর মিশিগান স্টেট আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. কবির হোসেন এবং ফরহাদ আহমদ ও আতিকুল হক শিমুল। এছাড়া শ্রমিক লীগের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালিদ আহমদ ও আব্দুল বাছিত । এছাড়া মিশিগান স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন  ইকবাল এইচ খান, কামরুল হাছান, মাহাবুবুল আলম, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, দীপক চৌধুরী, মো. খালেদ হোসেন, মাহাবুব রাববী খান, নেজাম উদ্দিন, নজরুল রহমান, মো. মুসতাক আহমদ, এম এ সালাম সেলিম, এম এ নুরুল আমিন মানিক এবং শফিকুল আলম। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন- শফিকুল ইসলাম আহমদ, মনজুর খান, মিসবাহ উদ্দিন আহমদ, কদর মিয়া, মুস্তফা আল্লামা। মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারিস খান ও তছর উদ্দিন আহমদকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর মেয়ে তনিমা হাদী। অনুষ্ঠানে বিভিন্ন ‪টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ
মিশিগানে বিজয় দিবস পালিত
মিশিগানে যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাচনী প্রচারণা
বাংলাদেশের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মিশিগানে যুক্তরাষ্ট্র বিএনপি ধানের শীষের পক্ষে র‌্যালি করেছে। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষে রোববার ‘ধানের শীষের সমর্থকবৃন্দ, ইউএসএ’ ব্যানারে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে রওয়ানা হয়ে ওহাইও, ইন্ডিয়ানা হয়ে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘জিয়াউর রহমান ওয়ে’ (স্ট্রিট)-এ এসে পৌঁছলে, অপেক্ষমাণ শিকাগোর নেত্রীবৃন্দ র‌্যালিতে যুক্ত হন। ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলকের নিচে ‘ধানের শীষের সমর্থকবৃন্দ, ইউএসএ’ ব্যানার ধরে ধানের শীষের বিজয়ের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে শিকাগো নেতৃবৃন্দের আয়োজিত মধ্যাহ্ন শেষে বাংলাদেশের সর্বাঙ্গীণ মঙ্গল ও জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় কামনা করে এক দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এ
মিশিগানে যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাচনী প্রচারণা
আরও পড়ুন
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
যশোরে ধানের শীষের পোলিং এজেন্টের মৃত্যু
শিশু মৃত্যুর দায় ডেমোক্রেটদের ওপর চাপালেন ট্রাম্প
মায়ের সঙ্গে দেখা হলো না ইয়েমেনি শিশুর