
যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট সিটি অব হ্যামটরমিকের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে হ্যামটরমিক সিটি হলের সামনে অস্থায়ী শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হ্যামটরমিক সিটির মেয়র কারেন মাজেভস্কি, সিটি ম্যানেজার ক্যাথি অ্যানগেরার এবং কাউন্সিলরগণ।
এরপর একে একে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান, স্টেট আওয়ামী লীগ মিশিগান, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, চট্টগ্রাম এলোমেলাইম মিশিগান, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন মিশিগান, গ্রেটার জৌন্তিয়া অ্যাসোসিয়েশন মিশিগান, সিলেট সদর দক্ষিণ সুরমাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সকল শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ




