ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফাতেহা-ই-ইয়াজদাহম ২৭ নভেম্বর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ০৮:০৫ পিএম
পবিত্র ফাতিহা ইজদহম

বাংলাদেশের আকাশে আজ সোমবার (১৬ নভেম্বর) ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।

আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১১ রবিউস সানি, ২৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম (বড় পীর আব্দুল কাদের জিলানীর ওফাত দিবস) উদযাপিত হবে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক এস.এম.তারিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ , বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘রেকর্ডিং চলছে; ১ জানুয়ারি থেকে আসবে আমার ভিডিওগুলো’
দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, রেকডিং চলছে। আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন। আজ শনিবার নিজের ফেসবুক প্যাজে একটি পোস্ট তিনি একথা জানান। পোস্টে তিনি আরও লিখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি; সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার করে দিন। ধন্যবাদ। এর  মিজানুর রহমান আজহারী তার ইউটিউবে প্রথম ভিডিও ছেড়েছেনে খাদ্যের হালাল হারাম সম্পর্কে। এ বিষয়ে ভিডিও আসছে এমনটা জানিয়ে একটি প্রোমো আপ করেছেন গেলো ২৪ ডিসেম্বর। যা গত ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে পাঁচ লাখেরও বেশি। মিজানুর রহমান আজহারী তার বক্তব্য আরও সহজে মানুষের কাছে পৌঁছাতে ইউটিউবে চ্যানেল খুলেন গত ১৯ ডিসেম্বর। চ্যানেলটি ইতোমধ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ  সাবস্ক্রাইব করেছেন।কোনও ভিডিও ছাড়া এতো সাবস্ক্রাইব ইউটিউবেরও রেকর্ড হতে পারে বলে অনেকে মনে করছেন। অবশ্য ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত  আরও একটি ভিডিও তিনি আপলোড করেছিলেন। কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতায় সেই ভিডিও তিনি প্রাইভেট করে দিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন। আজহারী লেখেন, ‘গতকাল থেকে অনেকেই জানাচ্ছেন যে, আমার ওয়েলকামিং ভিডিওটিতে অ্যাড শো হচ্ছে। ওয়েলকামিং ভিডিওটির ল্যান্থ ছিল ১ মিনিট ৫ সেকেন্ড। ইন্ট্রোতে ৭ সেকেন্ড, মূল বক্তব্য ৪৬ সেকেন্ড এবং আউট্রোতে ১২ সেকেন্ড। ইন্ট্রো এবং আউট্রোতে—ব্যাকগ্রাউন্ডে দুটি নাশিদের ভোকাল কর্ডের সাউন্ড ইউজ করা হয়েছিল। আমাদের জানা ছিল না যে, এগুলো কপিরাইট ফ্রি নয়। শেষের ১২ সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেইম করে, আর এজন্যই কখনো কখনো অ্যাড শো হচ্ছে। আরো পড়ুন... সাত লাখ সাবস্ক্রাইব হওয়ার পর প্রথম ভিডিও আপলোড করলেন আজহারী ‘আলেমদের কুরআনের জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও দক্ষ হতে হবে’ ভিডিও ছাড়াই হু হু করে বাড়ছে আজহারীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এই অ্যাড থেকে আসা রেভিনিউ ঐ মুনশীদের একাউন্টে যোগ হচ্ছে। আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন করিনি এবং কোন অ্যাড দেইনি। পরবর্তীতে, আমরা ভোকাল দুটোকে রিমুভ করার সিদ্ধান্ত নেই, কিন্তু সল্প সময়ে ভিডিওটির অনেক বেশী ভিউ হওয়ার কারণে, শেষের ১২ সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসটি ট্রিম করা যাচ্ছে না। তাই, ওয়েলকামিং ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা কপিরাইট-ফ্রি ভোকাল অথবা নাশীদ ব্যবহারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী। বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। জেবি
‘রেকর্ডিং চলছে; ১ জানুয়ারি থেকে আসবে আমার ভিডিওগুলো’
সাত লাখ সাবস্ক্রাইব হওয়ার পর প্রথম ভিডিও আপলোড করলেন আজহারী
দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তার ইউটিউবে প্রথম ভিডিও ছাড়ছেন খাদ্যের হালাল হারাম সম্পর্কে। এবিষয়ে ভিডিও আসছে এমনটা জানিয়ে একটি প্রোমো আপ করেছেন ২৪ ডিসেম্বর। যা গত ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে পাঁচ লাখেরও বেশি। মিজানুর রহমান আজহারী তার বক্তব্য আরও সহজে মানুষের কাছে পৌঁছাতে ইউটিউবে চ্যানেল খুলেন গত ১৯ ডিসেম্বর।চ্যানেলটি ইতোমধ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ  সাবস্ক্রাইব করেছেন।কোনও ভিডিও ছাড়া এতো সাবস্ক্রাইব ইউটিউবেরও রেকর্ড হতে পারে বলে অনেকে মনে করছেন। অবশ্য ওয়েলকামিং ভিডিও সংক্রান্ত  আরও একটি ভিডিও তিনি আপলোড করেছিলেন। কিন্তু কপিরাইট সংক্রান্ত জটিলতায় সেই ভিডিও তিনি প্রাইভেট করে দিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন।  আজহারী লেখেন, ‘গতকাল থেকে অনেকেই জানাচ্ছেন যে, আমার ওয়েলকামিং ভিডিওটিতে অ্যাড শো হচ্ছে। ওয়েলকামিং ভিডিওটির ল্যান্থ ছিল ১ মিনিট ৫ সেকেন্ড। ইন্ট্রোতে ৭ সেকেন্ড, মূল বক্তব্য ৪৬ সেকেন্ড এবং আউট্রোতে ১২ সেকেন্ড। ইন্ট্রো এবং আউট্রোতে— ব্যাকগ্রাউন্ডে দুটি নাশিদের ভোকাল কর্ডের সাউন্ড ইউজ করা হয়েছিল। আমাদের জানা ছিল না যে, এগুলো কপিরাইট ফ্রি নয়। শেষের ১২ সেকেন্ডের জন্য ওরা কপিরাইট ক্লেইম করে, আর এজন্যই কখনো কখনো অ্যাড শো হচ্ছে। এই অ্যাড থেকে আসা রেভিনিউ ঐ মুনশীদের একাউন্টে যোগ হচ্ছে। আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন করিনি এবং কোন অ্যাড দেইনি। পরবর্তীতে, আমরা ভোকাল দুটোকে রিমুভ করার সিদ্ধান্ত নেই, কিন্তু সল্প সময়ে ভিডিওটির অনেক বেশী ভিউ হওয়ার কারণে, শেষের ১২ সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড ভয়েসটি ট্রিম করা যাচ্ছে না। তাই, ওয়েলকামিং ভিডিওটি প্রাইভেট করে রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা কপিরাইট-ফ্রি ভোকাল অথবা নাশীদ ব্যবহারের চেষ্টা করব ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী। বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। এমকে
সাত লাখ সাবস্ক্রাইব হওয়ার পর প্রথম ভিডিও আপলোড করলেন আজহারী
৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করলেন, করোনায় আক্রান্ত হননি একজনও
সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ওমরাহ হজ পুনরায় শুরু হওয়ার পর ৫০ লাখ হাজি এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছে। করোনাভাইরাসের কারণে বেশ কয়েক মাস ওমরাহ হজ স্থগিত করে রেখেছিল সৌদি আরব। খবর গালফ বিজনেসের। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এসময় কোনও ইবাদতকারী করোনায় আক্রান্ত হননি বলেও জানান তিনি। বুধবার মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেনতেন। বৈঠকে প্রিন্স খালেদকে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন। করোনাভাইরাসের বিস্তার রোধে মার্চ মাসে ওমরাহ হজ স্থগিত করে সৌদি আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ হজ চালু করে সৌদি আরব। এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে রিয়াদ। এই স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এ
৫০ লাখ মুসল্লি ওমরাহ পালন করলেন, করোনায় আক্রান্ত হননি একজনও
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। শুক্রবার বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাই একসঙ্গে উৎসব পালন করবো। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সবার। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। খ্রিষ্টান সম্প্রদায়ের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যীশু খ্রিষ্টের অন্যতম ব্রত। বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যীশু নিজেকে উৎসর্গ করেন। তার জীবনাচারণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান। করোনাভাইরাসের প্রেক্ষাপটে সামাজিক দুরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি হতে যেন মুক্তি দেন-এ প্রার্থনা করি। বড়দিনে প্রধানমন্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। এ
বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী
করোনার মধ্যে আমিরাতে ইসলাম গ্রহণ করেছে ৩১৮৪ জন
করোনাভাইরাসের মধ্যেই এ বছর সংযুক্ত আরব আমিরাত তিন হাজার ১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে আমিরাতের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার। খবর খালিজ টাইমসের। তারা জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ধর্মান্তরের সব আবেদন অনলাইনে গ্রহণ করা হয়। সেন্টারটির পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ বলেছেন, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে এর ভালো নীতিগুলি ছড়িয়ে দেবে। এদিকে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে সেন্টারটি। এসময় তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার মতো বিভিন্ন সেবা সরবরাহ করে থাকে তারা। এ
করোনার মধ্যে আমিরাতে ইসলাম গ্রহণ করেছে ৩১৮৪ জন
আরও পড়ুন
ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে হবে ঈদের ৬ জামাত
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ছয় জামাত