ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দাওরায়ে হাদিস পাস করে ওমরাহ পালন করলেন দুই অন্ধ হাফেজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দক্ষিণখানে অবস্থিত মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার অন্ধ বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী দাওরায়ে হাদিস (সমমান মাস্টার্স) পাস করে পবিত্র ওমরাহ পালন করেছেন। তাদের এই অর্জন ধর্মীয় শিক্ষার অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা যায়, হাফেজ জুবায়ের ও হাফেজ আব্দুর রহমান দুজনই দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও অদম্য পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। ব্রেইল পদ্ধতিতে কুরআন ও হাদিস অধ্যয়ন করে তারা হাজারো পৃষ্ঠা মুখস্থ করেছেন, যা তাদের অসাধারণ মেধা ও অধ্যবসায়ের প্রমাণ।

তাদের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তারা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পান। জীবনে কখনও দৃষ্টির আলো না পেলেও, হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে তারা কাবা শরিফ স্পর্শ করার সৌভাগ্য অর্জন করেছেন। ওমরাহ পালন শেষে তারা দেশে ফিরে এসেছেন গভীর প্রশান্তি ও আধ্যাত্মিক তৃপ্তি নিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর বলেন, দেশে এমন আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক মাদ্রাসা রয়েছে তা অনেকেরই অজানা। তিনি জানান, এই প্রতিষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির পাশাপাশি বধির শিক্ষার্থীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পাঠদান করা হয়, যা ধর্মীয় শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

মাদ্রাসাটির মুহতামিম বখতিয়ার হুসাইন সরদার বলেন, বর্তমানে অন্ধ ও বধির শিক্ষার্থীরা একই ভবনে থাকলেও তাদের প্রয়োজন অনুযায়ী পৃথক আবাসিক ও একাডেমিক ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এতে তাদের মানসিক ও শিক্ষাগত বিকাশ আরও ত্বরান্বিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
বুধবার (৪ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশে আসছেন মাওলানা হানিফ জালান্ধরি
রাজধানীর দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মধুবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ‘ঈসালে সওয়াব মাহফিল’। আগামী ২২ নভেম্বর (রোববার) এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ হানিফ জালান্ধরি। মাহফিল পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঢাকার দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান (ওয়ার্ড-৪৮, মধুবাগ, দক্ষিণখান, ঢাকা-১২৩০) প্রাঙ্গণে দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়েছে।  উক্ত অনুষ্ঠানে মাগরিব নামাজের পর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মাওলানা কারি মুহাম্মদ হানিফ জালান্ধরি। এছাড়া মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বাদ আছর বয়ান করবেন জাগ্রত কবি মাওলানা মুহিব খান। সকাল ১০টা থেকেই দেশবরেণ্য ওলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শুরু হবে।    আয়োজকদের পক্ষ থেকে মুফতি বখতিয়ার হোসাইন সরদার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে আখিরাতের সওয়াব হাসিল এবং মৃত স্বজনদের ঈসালে সওয়াবের উদ্দেশে কুরআন শরিফ ও কালিমার খতম পাঠ করে দোয়ায় অংশ নেয়ার আহ্বান জানান।  আরটিভি/এসআর  
বাংলাদেশে আসছেন মাওলানা হানিফ জালান্ধরি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব-নিকাশ অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য প্রকাশ করা হয়েছে (Astronomical calculations Ramadan start date 2027)। 
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
আরও পড়ুন
পবিত্র ওমরাহ সম্পন্ন করলেন আসিফ মাহমুদ
ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির