ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু স্থাপন ও আধুনিকায়ন কাজ শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনকে সামনে রেখে মিনা প্রান্তরে বিশ্বের বৃহত্তম ‘অস্থায়ী শহর’ গড়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে আসা লক্ষ লক্ষ হজযাত্রীর আবাসন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এখন চলছে ব্যাপক কর্মযজ্ঞ।

হজযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে মিনা এলাকায় বর্তমানে স্থাপন করা হচ্ছে সর্বাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু। এছাড়া চলাচলের সুবিধার্থে সংস্কার করা হচ্ছে প্রধান সড়ক ও হাঁটার পথ।

আরও পড়ুন

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে ভিড় সামলাতে এবং নিরাপত্তা জোরদার করতে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ও উন্নত ক্রাউড ম্যানেজমেন্ট প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে পরিবহন রুটে আনা হয়েছে আধুনিক পরিবর্তন।

প্রতিটি তাঁবু ও স্থাপনার মান এবং অগ্নি-নিরাপত্তা কঠোরভাবে পরীক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি হাজিদের সেবায় নিয়োজিত থাকা কর্মী ও স্বেচ্ছাসেবকদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, যাতে তারা দক্ষ ও আন্তরিকতার সঙ্গে পবিত্র ভূমিতে আসা অতিথিদের সেবা প্রদান করতে পারেন।


আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান হিসেবে ড. ফরিদ বিন আলী আল-গামদি নিয়োগ পেয়েছেন।
পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান হলেন ড. ফরিদ আল-গামদি
গালি দিলে কী অজু ভেঙে যায়
পবিত্রতা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নামাজ, কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু করা হয়।
গালি দিলে কী অজু ভেঙে যায়
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা
বিয়ে মানুষের জীবনে শুধু একজন জীবনসঙ্গী পাওয়ার মাধ্যম নয়। বরং এর মাধ্যমে গড়ে ওঠে পরিবার, দাম্পত্য বন্ধন ও সামাজিক সম্পর্ক। ইসলামে বিয়েকে বৈধ জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
কোরআন-হাদিসের আলোকে বিয়ের ১০ উপকারিতা
আরও পড়ুন
হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে সুখবর
দেশে ফিরেছেন ২১৩৪৩ বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু
হজের আনুষ্ঠানিকতা শুরু