ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নুসুক কার্ড কী, হজযাত্রীদের জন্য এটি বাধ্যতামূলক কেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম

হজে অংশ নিতে প্রতি বছর বিশ্বের কোটি মুসলমান ছুটে যান পবিত্র মক্কায়। এই বিশাল সমাবেশকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সৌদি আরব সরকার চালু করেছে একটি বিশেষ পরিচয়পত্র। যার নাম ‘নুসুক কার্ড’। হজ ২০২৬ সামনে রেখে সৌদি কর্তৃপক্ষ আবারও স্পষ্ট করে জানিয়েছে, এই কার্ড ছাড়া হজ পালন কল্পনাও করা যাবে না। প্রতিটি নিবন্ধিত হজযাত্রীর জন্য এটি এখন অপরিহার্য সঙ্গী।

নুসুক কার্ড কী?

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত নুসুক কার্ড হলো একটি স্মার্ট আইডি, যা হজযাত্রীর আগমন থেকে শুরু করে বিদায় পর্যন্ত বাধ্যতামূলকভাবে বহন করতে হয়। এই কার্ডে একজন হজযাত্রীর ব্যক্তিগত তথ্য, চিকিৎসা-সংক্রান্ত তথ্য এবং আবাসন সংক্রান্ত তথ্য একত্রে সংরক্ষিত থাকে। এটি একই সঙ্গে একটি ফিজিক্যাল ও ডিজিটাল পাস হিসেবে কাজ করে। কার্ডটির মাধ্যমে মিনায়, আরাফাতে ও মুজদালিফায় প্রবেশাধিকার নিশ্চিত হয় এবং এটি প্রমাণ করে যে, কার্ডধারী ব্যক্তি বৈধভাবে নিবন্ধিত হজযাত্রী।

কেন নুসুক কার্ড গুরুত্বপূর্ণ

সৌদি আরবে একজন হজযাত্রীর আইনি বৈধতা প্রমাণের একমাত্র মাধ্যম হলো এই নুসুক কার্ড। এটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং হজের বিশাল ব্যবস্থাপনায় এটি নানা কাজে লাগে—

১. কর্তৃপক্ষের দ্রুত তথ্য যাচাই এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি সহায়তা করে।

২. মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে হাজিদের আবাসনের ঠিকানা এতে সংরক্ষিত থাকে। ফলে কেউ পথ হারিয়ে ফেললে সহজেই তাকে নির্দিষ্ট গ্রুপে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

৩. হজযাত্রীদের জন্য নির্ধারিত বাসে ওঠা এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ব্যবস্থাপনায় এটি ব্যবহৃত হয়। ৪. প্রত্যেক হজযাত্রীকে তার নির্ধারিত সার্ভিস প্রোভাইডার বা এজেন্সির সাথে সংযুক্ত রাখে এই কার্ড।

ব্যবহারের নিয়মাবলি

সৌদি আরবে প্রবেশের পর থেকে দেশ ত্যাগ পর্যন্ত সর্বক্ষণ সঙ্গে রাখতে হবে। পবিত্র স্থানগুলোতে প্রবেশ, পরিবহন ব্যবহারের সময় বা সেবা গ্রহণের ক্ষেত্রে প্রদর্শন করতে হবে। হারিয়ে গেলে বা দল থেকে বিচ্ছিন্ন হলে কর্তৃপক্ষ কার্ড স্ক্যান করে আবাসন ও দলের তথ্য শনাক্ত করতে পারবে।

ডিজিটাল নুসুক কার্ড

ফিজিক্যাল কার্ডের পাশাপাশি এর ডিজিটাল সংস্করণও ব্যবহার করা যায়। এজন্য দুটি অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে:

Nusuk অ্যাপ (সকল হজযাত্রীর জন্য)

এটি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে ‘Nusuk Card’ অপশনে গেলে ডিজিটাল কার্ড দেখা যাবে।

এ ছাড়া এতে কোরআন, নামাজের সময়সূচি, ওমরাহ পারমিট, রওদা জিয়ারত বুকিং, হোটেল ও ফ্লাইট বুকিং, মক্কা-মদিনা ভ্রমণ এবং অভিযোগ জানানোর সুবিধাও রয়েছে।

আরও পড়ুন

Tawakkalna অ্যাপ (সৌদি অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য)

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীরা এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল নুসুক কার্ড ব্যবহার করতে পারবেন।

কার্ড হারিয়ে গেলে করণীয়

নুসুক কার্ড হারিয়ে গেলেও হজ কার্যক্রম ব্যাহত হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে—

১. নিজের গ্রুপ লিডার বা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পুনরায় ইস্যু করা যাবে

২. Nusuk বা Tawakkalna অ্যাপের ডিজিটাল কার্ড ব্যবহার করা যাবে

৩. নিকটস্থ Nusuk Care Center-এ যোগাযোগ করা যাবে

৪. ইউনিফাইড কল সেন্টার ১৯৬৬ নম্বরে কল করা যাবে

সূত্র : গালফ নিউজ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা