ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জুমার দিন আগে মসজিদে গেলে মিলবে যে সওয়াব

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
জুমার দিন আগে মসজিদে যাওয়ায় রয়েছে বিশেষ ফজিলত; হাদিসে এসেছে বড় সওয়াবের সুসংবাদ । ছবি: সংগৃহীত

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে যাওয়ার প্রতি বিশেষ উৎসাহ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। হাদিসে সময়মতো গোসল করে দ্রুত মসজিদে যাওয়ার বড় ফজিলতের কথা বলা হয়েছে।

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً...»

অর্থাৎ, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে প্রথম সময়ে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল। দ্বিতীয় সময়ে গেলে গরু কোরবানির সওয়াব, তৃতীয় সময়ে গেলে শিংওয়ালা দুম্বা কোরবানির সওয়াব, চতুর্থ সময়ে গেলে মুরগি সদকা করার সওয়াব এবং পঞ্চম সময়ে গেলে ডিম সদকা করার সওয়াবের মতো প্রতিদান পাবে।

এরপর ইমাম খুতবার জন্য বের হলে ফেরেশতারা উপস্থিত হয়ে খুতবা শুনতে থাকেন।
(সহিহ বুখারি, হাদিস: ৮৮১; সহিহ মুসলিম)

আরেক হাদিসে জুমার দিন আগে মসজিদে যাওয়ার আরও বড় ফজিলতের কথা এসেছে।

আরও পড়ুন

হযরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সকাল সকাল মসজিদের উদ্দেশে রওনা হয়, যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে যায়, ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং কোনো অনর্থক কাজে লিপ্ত না হয়, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর রোজা রাখা ও রাতে নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব লেখা হয়।

(সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৫)

জুমার দিন তাই শুধু নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া নয়, বরং আগে থেকে প্রস্তুতি নেওয়া, গোসল করা, দ্রুত মসজিদে পৌঁছানো এবং মনোযোগ দিয়ে খুতবা শোনার মধ্যেও রয়েছে বিশেষ ফজিলত। মুসলমানদের উচিত জুমার দিনের এই মূল্যবান সময়কে গুরুত্ব দিয়ে ইবাদতে কাটানো।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
বর্তমান সময়ের তথাকথিত সমাজে তরুণ-তরুণীদের দ্বীনের পথে ফেরার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হারাম বা অবৈধ সম্পর্ক। এমন অনেকেই আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে বেশ আগ্রহী; কিন্তু একটি জায়গায় এসেই তারা আটকে যান—সেটি হলো এই হারাম সম্পর্ক।
বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে।
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
আজকের নামাজের সময়সূচি
প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। 
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজ রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ৪ জমাদিউস সানি ১৪৪৮।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
জুমার দিন আসরের পর বিশেষ আমল
জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব