
প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা মুসলমানের জন্য ফরজ। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর একটি।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, নামাজ।’
—সহিহ বুখারি, ৫২৭
নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কেও রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’
—সহিহ বুখারি, ৬৩১
আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার। মুসলমানদের জন্য দিনটি পবিত্র জুমার দিন। এদিন জুমার নামাজ আদায়ের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজও যথাসময়ে আদায় করা গুরুত্বপূর্ণ।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:
ফজর: ০৪:৩৫ মিনিট
জোহর(জুমা): ১১: ৫১ মিনিট
আসর: ৪:০৫ মিনিট
মাগরিব: ৫:৪৮ মিনিট
এশা: ৭:০১ মিনিট
ফজর (৩ অক্টোবর): ৪: ৩৭ মিনিট
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-
যোগ করতে হবে
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
আরটিভি/জেএমএ
