ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যে গুনাহগুলো থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছেন নবীজি 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম
হত্যা, লুটপাট, ব্যভিচার ও অনৈতিক আচরণ থেকে দূরে থাকার কঠোর নির্দেশ রয়েছে কোরআন ও হাদিসে। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে ভালো কাজের পাশাপাশি নানা ধরনের পাপের প্রলোভনও আসে। মিথ্যা বলা, অন্যের সম্পদ আত্মসাৎ, ব্যভিচার, মদ পান কিংবা অন্যের ওপর জুলুম—এসব কাজ ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। ইসলাম এসব অন্যায় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। কোরআন ও হাদিসে পাপের পরিণতি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি আত্মসংযম, আল্লাহভীতি ও সৎ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

১. অন্যায়, হত্যা ও লুটপাট থেকে দূরে থাকুন

সহিহ বুখারিতে আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত একটি ঘটনায় দেখা যায়, উকল গোত্রের কয়েকজন ব্যক্তি ইসলাম গ্রহণের পর মদিনার আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। রাসুলুল্লাহ (সা.) তাঁদের সদকার উটের কাছে গিয়ে সেগুলোর পেশাব ও দুধ পান করার অনুমতি দেন। সুস্থ হওয়ার পর তারা উটের রাখালকে হত্যা করেন এবং উটগুলো নিয়ে পালিয়ে যান। পরে তাদের ধরে আনা হয়। আর তাদের হাত-পা কাটলেন ও লৌহাশলাকা দ্বারা তাদের চক্ষুগুলো ফুঁড়ে দিলেন। কিন্তু তাদের ক্ষতস্থানে লৌহ পুড়ে দাগ দিলেন না। অবশেষে তারা মারা গেল। এভাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। (সহিহ বুখারি, হাদিস ৬৩৪৬)

এ ঘটনা শুধু ধর্মত্যাগের প্রসঙ্গ নয়; এর সঙ্গে হত্যা, লুটপাট এবং সশস্ত্র বিদ্রোহের মতো গুরুতর অপরাধও জড়িত ছিল। তাই এ বর্ণনাকে সাধারণ ধর্মত্যাগের শাস্তি হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। হাদিসের ঐতিহাসিক ঘটনা থেকে অপরাধের প্রকৃতি ও প্রেক্ষাপট বুঝে শিক্ষা নেওয়া জরুরি।

২. ব্যভিচার ও অশ্লীলতা থেকে বাঁচুন

ইসলামে ব্যভিচারকে গুরুতর পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—

وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

অর্থ: “আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ।” (সুরা বনি ইসরাইল, আয়াত ৩২)

আয়াতটিতে শুধু ব্যভিচার থেকে বিরত থাকতে নয়, বরং এর দিকে নিয়ে যেতে পারে এমন কাজ থেকেও দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসেও ব্যভিচার, মদ পান, চুরি ও প্রকাশ্যে লুটপাটের মতো কাজের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস ২৪৭৫)

৩. নিজের জিহ্বা ও চরিত্রের হেফাজত করুন

মানুষের কথা ও আচরণ তার চরিত্রের গুরুত্বপূর্ণ পরিচয়। তাই অশ্লীল কথা, মিথ্যা, অপবাদ ও অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা জরুরি। একইভাবে যৌন আচরণেও সংযম বজায় রাখতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ

অর্থ: “যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গের (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।” (সহিহ বুখারি, হাদিস ৬৪৭৪)

এই হাদিসের শিক্ষা হলো, জিহ্বা ও যৌন আচরণ নিয়ন্ত্রণে রাখা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

৪. কিয়ামতের আগে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) কিয়ামতের কিছু নিদর্শনের কথা বলেছেন। এর মধ্যে রয়েছে ধর্মীয় জ্ঞানের অবক্ষয়, অজ্ঞতার বিস্তার, মদ্যপান ও ব্যভিচারের ব্যাপকতা এবং নারী-পুরুষের সংখ্যার অনুপাতের পরিবর্তন। (সহিহ বুখারি, হাদিস ৬৩৫২)

হাদিসটির শিক্ষা হলো, জ্ঞান অর্জন, নৈতিকতা রক্ষা এবং পাপ থেকে দূরে থাকার বিষয়ে সচেতন থাকা জরুরি। এসব বর্ণনা মানুষকে নিজের জীবন ও সমাজের নৈতিক অবস্থার দিকে নজর দিতে উৎসাহিত করে।

৫. আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকলে রয়েছে বিশেষ মর্যাদা

পাপ থেকে দূরে থাকা শুধু নিষেধ মানার বিষয় নয়; এর সঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাস, আত্মসংযম ও নৈতিকতার সম্পর্ক রয়েছে। রাসুলুল্লাহ (সা.) সাত শ্রেণির মানুষের কথা বলেছেন, যাদের কিয়ামতের দিন আল্লাহ তাঁর ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।

তাদের মধ্যে রয়েছেন ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা যুবক, মসজিদের প্রতি যার অন্তরের টান রয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসেন এমন দুই ব্যক্তি, প্রলোভন থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকা ব্যক্তি, গোপনে দানকারী এবং নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদেন এমন ব্যক্তি। (সহিহ বুখারি, হাদিস ৬৬০)

এই হাদিসে আল্লাহভীতি, ইবাদত, দানশীলতা ও আন্তরিকতার বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে।

পাপ থেকে বাঁচার শিক্ষা

কোরআন ও হাদিসের এসব বর্ণনা থেকে স্পষ্ট হয়, অন্যের অধিকার নষ্ট করা, হত্যা, লুটপাট, ব্যভিচার এবং অনৈতিক আচরণ থেকে দূরে থাকা জরুরি। একই সঙ্গে জিহ্বা ও চরিত্রের হেফাজত, আল্লাহর ভয় অন্তরে ধারণ এবং সৎকাজে অভ্যস্ত হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মানুষ ভুল করতে পারে; তবে ভুল বুঝতে পারলে অনুতপ্ত হওয়া, পাপ থেকে ফিরে আসা এবং সংশোধনের চেষ্টা করা প্রয়োজন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্যায় থেকে দূরে থাকা ও নৈতিক জীবন গড়ার চেষ্টা প্রত্যেক মুমিনের দায়িত্ব।


সূত্র: হাদিস বিডি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার নাম নয়, বরং এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক পবিত্র বন্ধন।
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
রমজান ছাড়াও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে আয়োজন করা হয় ইফতার। সুন্নাহ অনুসরণে নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই শহর বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র নগরীতে। কারও কাছে এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কারও কাছে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। মদিনায় এসে মুসল্লিদের অন্যতম আকর্ষণ মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির প্রকাশ। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এ কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক। তবে মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকেরই কৌতূহল জাগায়। সেটি হলো রমজান মাসের বাইরেও বছরজুড়ে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা। সাধারণত প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তার সুন্নাহ অনুসরণে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থেই মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাবার ভাগাভাগি করার এই দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া। সবশেষে নিজ দেশে ফিরে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তবে তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি আর প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। আরটিভি/এসকে
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে জুমার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা।
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজ ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার। সৌদি আরবে আজ ৩ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের প্রথম জুমায় পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দেশটির প্রখ্যাত দুই আলেম ও কোরআনের কারী।
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আরও পড়ুন
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত