
আন্তর্জাতিক বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান বাহাউল্লার ২০৯ তম জন্মবার্ষিকী ঢাকার বাহাই সমাজের উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়েছে।
মঙ্গলবার (১০ই নভেম্বর) ঢাকা বাহাই সমাজের ঢাকা বাহাই কেন্দ্রে এক উৎসবমুখর পরিবেশে বাহাউল্লার জন্মদিন উদযাপন করা হয়।
এ দিন বিভিন্ন ভাষায় বাহাই প্রার্থনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এতে প্রধান বক্তা ছিলেন শিশু মানসিক বিকাশ বিশেষজ্ঞ ডা. জেনা হামাদানি। তিনি বাহাউল্লার আগমন, উদ্দেশ্য এবং প্রধান শিক্ষাসমূহ তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, বাহাউল্লাহ উদ্দেশ্য হলো সারা বিশ্বের মানব জাতির মধ্যে ঐক্য স্থাপন করা। তার প্রধানতম শিক্ষা হলো পৃথিবী একটি দেশ, মানব জাতি উহার নাগরিক, নারী পুরুষের সমান অধিকার, বিজ্ঞান এবং ধর্মের সমন্বয়, একটি আন্তর্জাতিক ভাষা, এক শিক্ষাব্যবস্থা যা মানব জাতির ঐক্যের মুল উপাদান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শিশু, কিশোর এবং যুবকদের আকর্ষণীয় একতা বিষয়ক গান ও নৃত্য পরিবেশন এবং বাহাউল্লার মূল দর্শনগুলো দেওয়ালে দেওয়ালে প্রদর্শন করা।
প্রসঙ্গত, মির্জা হুসাইন আলী ওরপে বাহাউল্লাহ। ১৮১৭ সালের ১২ নভেম্বর ইরানের তেহরানে শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস হচ্ছে বাহাউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম বা বিশ্বাস। ঊনবিংশ শতাব্দীতে পারস্যে (বর্তমানে ইরান) এই ধর্মের উৎপত্তি। বিশ্বে বর্তমানে ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে এই ধর্মের আনুমানিক প্রায় ৬০ লক্ষ অনুসারী রয়েছে। ১৮৪৪ সালের ৩০ মে তিনি নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা দেন। তার ঈমান বিধ্বংসী কার্যকলাপে জনরোষ বৃদ্ধি পেলে রাষ্ট্রের শান্তি ভঙ্গের দায়ে ১৮৫০ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আরটিভি/এমএম

