ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে জুমার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা।

হাদিসের বর্ণনা অনুযায়ী, জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন।’ এরপর রাসুলুল্লাহ (সা.) হাতের ইশারায় ওই সময়ের স্বল্পতার কথা বোঝান। (সহিহ বুখারি, হাদিস: ৬৪০০)

তাই জুমার দিনে বিশেষ করে আসরের নামাজের পর দোয়া করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এদিন যেকোনো বৈধ দোয়া করা যায়। তবে দুনিয়া ও আখেরাতের কল্যাণ, উত্তম জীবন এবং নিজের মা-বাবাসহ সব মুমিনের ক্ষমা প্রার্থনায় নিচের তিনটি দোয়া বেশি বেশি পড়তে পারেন।

১. দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া

উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা, আয়াত: ২০১)

২. উত্তম জীবন ও আত্মিক পবিত্রতার দোয়া
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, ওয়াত তুকা, ওয়াল আফাফা, ওয়াল গিনা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও অভাবমুক্তি তথা সচ্ছলতা কামনা করছি। (সহিহ মুসলিম, হাদিস: ২৭২১; জামে তিরমিজি, হাদিস: ৩৪৮৯)

৩. মা-বাবা ও সব মুমিনের ক্ষমার জন্য দোয়া
উচ্চারণ: রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
অর্থ: হে আমাদের রব! হিসাব প্রতিষ্ঠিত হওয়ার দিন আমাকে, আমার মা-বাবাকে এবং সব মুমিনকে ক্ষমা করে দিন। (সুরা ইবরাহিম, আয়াত: ৪১)

জুমার দিন শুধু নির্দিষ্ট কয়েকটি দোয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের প্রয়োজন, পরিবার, আত্মীয়স্বজন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেও দোয়া করা উচিত।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত অর্জন এবং বেশি বেশি দোয়া ও ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার নাম নয়, বরং এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক পবিত্র বন্ধন।
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
রমজান ছাড়াও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে আয়োজন করা হয় ইফতার। সুন্নাহ অনুসরণে নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই শহর বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র নগরীতে। কারও কাছে এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কারও কাছে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। মদিনায় এসে মুসল্লিদের অন্যতম আকর্ষণ মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির প্রকাশ। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এ কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক। তবে মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকেরই কৌতূহল জাগায়। সেটি হলো রমজান মাসের বাইরেও বছরজুড়ে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা। সাধারণত প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তার সুন্নাহ অনুসরণে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থেই মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাবার ভাগাভাগি করার এই দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া। সবশেষে নিজ দেশে ফিরে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তবে তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি আর প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। আরটিভি/এসকে
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজ ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার। সৌদি আরবে আজ ৩ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের প্রথম জুমায় পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দেশটির প্রখ্যাত দুই আলেম ও কোরআনের কারী।
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
পবিত্র জুমাতুল বিদা আজ