ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রতি শুক্রবার মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। একপর্যায়ে মসজিদের ভেতরের নামাজের জায়গা পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এতে আগে থেকে ভেতরে অবস্থান নেওয়া কোনো মুসল্লি ওজু বা জরুরি প্রয়োজনে বাইরে গেলে পুনরায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় পড়েন।

এ পরিস্থিতিতে মুসল্লিদের ভোগান্তি কমাতে দেওয়া হয় ‘তাসহিল কার্ড’। মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থান থেকে কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরে প্রবেশপথে কার্ডটি প্রদর্শন করলে সাধারণ প্রবেশ বন্ধ থাকলেও তাদের পুনরায় মসজিদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

এর ফলে ওজু কিংবা অন্য জরুরি প্রয়োজনে বাইরে গেলেও মুসল্লিদের আগে থেকে নেওয়া নামাজের জায়গা হারানোর আশঙ্কা কমে। জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের মধ্যে প্রবেশ ব্যবস্থাপনা সহজ করা এবং মুসল্লিদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার নাম নয়, বরং এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক পবিত্র বন্ধন।
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
রমজান ছাড়াও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে আয়োজন করা হয় ইফতার। সুন্নাহ অনুসরণে নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই শহর বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র নগরীতে। কারও কাছে এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কারও কাছে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। মদিনায় এসে মুসল্লিদের অন্যতম আকর্ষণ মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির প্রকাশ। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এ কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক। তবে মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকেরই কৌতূহল জাগায়। সেটি হলো রমজান মাসের বাইরেও বছরজুড়ে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা। সাধারণত প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তার সুন্নাহ অনুসরণে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থেই মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাবার ভাগাভাগি করার এই দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া। সবশেষে নিজ দেশে ফিরে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তবে তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি আর প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। আরটিভি/এসকে
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে জুমার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা।
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজ ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার। সৌদি আরবে আজ ৩ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের প্রথম জুমায় পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দেশটির প্রখ্যাত দুই আলেম ও কোরআনের কারী।
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
কাবা শরিফের দরজার পাশে থাকা আট পাথরের পেছনে ৮০০ বছরের ইতিহাস
রিয়াদে একাধিক বিস্ফোরণ