অভ্র’র মেহদীর একুশে পদক নিয়ে নতুন সিদ্ধান্ত

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৩ পিএম


অভ্র’র মেহদীর একুশে পদক  নিয়ে নতুন  সিদ্ধান্ত
ছবিতে বাম থেকে রিফাত নবী, মেহদী হাসান, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।

বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের এক যোদ্ধা মেহদী হাসান খান। অভ্র কিবোর্ডের আবিষ্কারক এই প্রতিভাবান প্রোগ্রামার এবং চিকিৎসক এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন। বাংলা ভাষায় লেখাকে সহজতর করার জন্য তার অবদান অবিস্মরণীয়।

বিজ্ঞাপন

এদিকে মেহদীর একুশে পদক পাওয়া নিয়ে রোববার (৯ ফেব্রুয়ার) সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লেখেন, আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করত আগ্রহী না। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিলো। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করবো।

 Capture

বিজ্ঞাপন

 

কালকে তার সাথে যখন কথা হয়, তিনি তখন অসম্মতই ছিলেন উল্লেখ করে তিনি আরও লিখেনে,  ফাইনালি তিনি পুরস্কার নিতে সম্মত হন। কিন্তু তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা- যাঁরাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল। আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।

বিজ্ঞাপন

আরটিভি/এএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission