নীলা ইসরাফীলের পোস্টে হাদির প্রতিক্রিয়া

আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৭:৩৭ পিএম


নীলা ইসরাফীলের পোস্টে হাদির প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির মুখের ভাষা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন,  ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?’ তিনি আরও বলেন, ‘নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’

আরও পড়ুন

নীলা ইসরাফিল লেখেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই, অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়। সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি লেখেন, ‘যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা হিসাব করার জন্য কেউ গণিত জানার দরকার পড়ে না।’

এদিকে তার ওই পোস্টের মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন হাদি। মন্তব্যের ঘরে তিনি লেখেন, সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন- আমি যেন আপনার কাছ থেকে সভ্যতার একটা স্পেশাল প্রশিক্ষণ নেই। আপনি চাইলে এটা বিদেশেও হইতে পারে। ইলিয়াস সাহেবসহ অনেকেই স্পন্সর করতে রাজি আছেন। আপনি যদি একটু দয়া করতেন প্লিজ... 

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission