খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার হওয়াটা ব্লেসিং: ফারুকী

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৫৯ এএম


‘খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার হওয়াটা ব্লেসিং’
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার হিসেবে আবির্ভূত হয়েছেন। বিষয়টি ‘ব্লেসিং’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আমার নিউজফিড জুড়ে খালেদা জিয়ার জন‍্য মানুষের দোয়া প্রার্থনা এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে?

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও লিখেছেন, কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ‍্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক‍্যারেক্টার, এটা এক প্রকার ব্লেসিংস।

সবশেষে উপদেষ্টা লিখেছেন, সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।

বিজ্ঞাপন

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission