খালেদা জিয়াকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন স্ট্যাটাস

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৪:২৮ পিএম


খালেদা জিয়াকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনা জানান।

পোস্টে সাদিক কায়েম লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে রক্ষা করতে তার মতো দূরদর্শী নেতৃত্ব আজও প্রয়োজন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও লেখেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দিন এই কামনা করি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। রাজধানীর একটি হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission