
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে গত ২১ অক্টোবর বিচ্ছেদ ঘটে। কিন্তু মাত্র মাসখানেকের মধ্যে তারা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই সুখবর নিজেই সাবিকুন নাহার মঙ্গলবার প্রকাশ করেছেন।
সাবিকুন নাহার তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাচ্চারা বাবা-মাকে খুব খোঁজে, বিশেষ করে আয়িশা প্রতিনিয়ত তার বাবাকে ডাকছে। তিনি উল্লেখ করেন, বিচ্ছেদের পেছনে কিছু ভুল বোঝাবুঝি ছিল, যা সময়ের সাথে পরিষ্কার হয়েছে।
তিনি আরও বলেন, আমি আমার মোহাব্বত, আত্মা ও সংসার ফিরে পেয়েছি। আবু ত্বহাকে প্রচণ্ড কষ্ট দিয়েছি, যা উদ্দেশ্য ছিল না। সে নিঃসঙ্গভাবে সেই কষ্ট সহ্য করেছে। সাবিকুন নাহার আবু ত্বহার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে বলেন, আজ আমি তোমাকে ফিরে পেয়ে খুশি, ভাষায় বর্ণনা সম্ভব নয়।
তিনি সর্বশেষে প্রার্থনা করেন, আল্লাহ তায়ালা আবু ত্বহাকে খুশি করুন এবং তাদের পারিবারিক জীবনে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করুন। সাবিকুন নাহার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, জীবনের প্রতিটি পদক্ষেপ দ্বীনের পথে হবে এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্য একসঙ্গে থাকবে।
উল্লেখ্য, উসমান ও আয়িশা নামের তাদের দুই সন্তান আছে, যারা বাবা-মায়ের পুনর্মিলনে আজ অত্যন্ত আনন্দিত।
আরটিভি/এসকে




